আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মখমলের চাদরের বর্ণনা
৪৮৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এমন একটি পুরাতন ও জীর্ণশীর্ণ জিনের উপর হজ্জের সফর করেন যাতে বিছানো চাদরের মূল্য চার দিরহামও ছিলো না।
أبواب الكتاب
ذِكْرُ قَطِيفَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
486 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا أَحْمَدُ، نَا أَحْمَدُ بْنُ يَحْيَى الْكُوفِيُّ، نَا قَبِيصَةُ، نَا سُفْيَانُ، عَنِ الرَّبِيعِ بْنِ صُبَيْحٍ، عَنْ يَزِيدَ، عَنْ أَنَسٍ، قَالَ: حَجَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَحْلٍ رَثٍّ، وَقَطِيفَةٍ لَا تُسَاوِي أَرْبَعَةَ دَرَاهِمَ

হাদীসের ব্যাখ্যা:

উল্লেখিত হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনযাত্রা ছিলো কত সহজ-সরল ও অনাড়ম্বর। তিনি কখনও আড়ম্বরপূর্ণ জীবন যাপন পছন্দ করতেন না। এমনকি তিনি যখন হজ্জের সফরে যাত্রা করলেন তখনও বাহনের জিন হিসাবে বিছানো ছিলো একটি পুরাতন জীর্ণশীর্ণ চাদর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান