আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৮০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮০। যুবায়র (ইবনুল আওয়াম) (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার শীতের দিনে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে কোন কাজে পাঠালেন। আমি ফিরে এসে দেখলাম (শীতের কারণে) তিনি তাঁর পবিত্র স্ত্রীদের একজনের সাথে লেপ গায়ে জড়িয়ে বসে আছেন। তিনি আমাকেও তাঁর লেপের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
480 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مَنْدَهْ، نَا أَبُو مُوسَى، نَا إِسْحَاقُ بْنُ إِدْرِيسَ الْأَسْوَارِيُّ، نَا أَبُو مُعَاوِيَةَ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ، قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فِي يَوْمٍ بَارِدٍ، فَجِئْتُ وَمَعَهُ بَعْضُ نِسَائِهِ فِي لِحَافٍ، فَأَدْخَلَنِي فِي لِحَافٍ

হাদীসের ব্যাখ্যা:

হযরত যুবায়র ইব্‌ন আওয়াম (রা) ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফুফাতো ভাই এবং এটা পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বের ঘটনা। তখনও হিজাব ও পর্দার আয়াত নাযিল হয়নি। তাই হিজাবের আয়াত وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ“তোমরা উন্মুল মু’মিনীনদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও” নাযিল হওয়ার পর উম্মুল মু’মিনীনদের কেউ আর সামনে আসেননি এবং মুহাররাম (নিকট-আত্মীয় হওয়ার কারণে যাদের সাথে বিবাহ চিরদিনের জন্য হারাম) ছাড়া অন্য কেউ তাঁদেরকে নিকাবহীন অবস্থায় দেখেনি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান