আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫১২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চোখে সুরমা লাগানোর বর্ণনা
৫১২। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট ‘ইসমিদ’ নামক সুরমা ছিলো। তিনি ঘুমানোর পূর্বে তা প্রত্যেক চোখে তিনবার করে লাগাতেন।
أبواب الكتاب
ذِكْرُ اكْتِحَالِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
512 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ بْنِ شَبِيبٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْبَلْخِيُّ، نَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَتْنِي أُمُّ كُلْثُومٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِثْمِدٌ يَكْتَحِلُ بِهِ عِنْدَ مَنَامِهِ، فِي كُلِّ عَيْنٍ ثَلَاثًا
হাদীসের ব্যাখ্যা:
ঘুমানোর পূর্বে চোখে সুরমা লাগানো উত্তম এবং সুন্নত। অতএব সুরমা লাগানোর সময় পুণ্য লাভের নিয়ত করা উচিত। তাতে পুণ্যও অর্জিত হবে এবং দৃষ্টিশক্তির জন্য উপকারীও হবে। বিশেষত ‘ইসমিদ’ নামক সুরমার বহুবিধ উপকারিতার কথা জানা যায়। এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের সুরমার মধ্যে ইসমিদ সুরমা সর্বোত্তম, যা চোখের দৃষ্টিশক্তি সতেজ করে এবং চোখের পাতা উপ্ত করে। সুরমা ব্যবহারের নিয়ম হাদীস থেকে জানা যায়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যায় সুরমা লাগাতেন, প্রত্যেক চোখে তিনবার অথবা এক চোখে তিনবার এবং অপর চোখে দুইবার। এ সম্পর্কে হাদীসে বিভিন্নরূপ বর্ণনা এসেছে।