আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৩৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বরই পাতা মিশ্রিত পানি দ্বারা মাথা ধৌত করতেন এবং তাতে ঘ্রাণ যুক্ত তেল মাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
539 - حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ الْبَغَوِيِّ، نَا أَبُو نَصْرٍ التَّمَّارُ، نَا أَبُو جُزَيٍّ نَصْرُ بْنُ طَرِيفٍ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي رَهْمٍ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ رَأْسَهُ بِالسِّدْرِ وَيَدَّهِنُ بِالْكَاذِي

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করতেন এবং কখনও ঘ্রাণহীন তেল মাখতেন। হাদীসের রাবীগণ যখন তাঁকে যে ধরনের তেল মাখতে দেখেছেন, সেই ধরনের বর্ণনা পেশ করেছেন। অতএব, উভয়বিধ বর্ণনাই যথার্থ, এবং উভয় প্রকার তেল ব্যবহারই জায়েয।