আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬০৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৩। হযরত কা’ব ইব্‌ন মালিক (রা) বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তিন আঙুল দ্বারা আহার গ্রহণ করতেন এবং হাত না চাটা পর্যন্ত তা মুছতেন না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
603 - حَدَّثَنَا أَبُو خَالِدٍ مُوسَى بْنُ مُحَمَّدٍ الْأَنْصَارِيُّ، مِنْ وُلْدِ أَنَسِ بْنِ مَالِكٍ، نَا عَلِيُّ بْنُ حَرْبٍ، نَا أَبُو مُعَاوِيَةَ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنٍ لِكَعْبٍ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثَةِ أَصَابِعَ، وَلَا يَمْسَحُ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসসমূহ থেকে জানা যায় যে, আহারের পর হাত ধৌত করার পূর্বে হাতে বা আঙুলে লেগে থাকা আহারের অংশ চেটে খাওয়া উত্তম। অপর এক হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “তোমরা আহার শেষে আঙুলসমূহ চেটে নিবে। কারণ তোমাদের জানা নেই যে, খাদ্যের কোন্ অংশে বরকত নিহিত আছে।”
আজকাল এই কাজকে ভদ্রতার পরিপন্থী মনে করা হচ্ছে ফিরিঙ্গি প্রভাবের কারণে। অথচ এটা সভ্যতা, সংস্কৃতি ও নৈতিকতার মহান শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত। সুপ্রসিদ্ধ হাদীসবেত্তা আল্লামা ইব্‌ন হাজার আসকালানী (র) লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন কার্যক্রমকে নীচতার সাথে সম্পৃক্ত করলে কাফির হয়ে যাওয়ার আশংকা আছে। আল্লাহ্ তা’আলা আমাদের সকলকে ফিরিঙ্গি সভ্যতার প্রভাব থেকে মুক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যাবতীয় সুন্নত পালনের তাওফীক দান করুন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান