আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬০৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৫। হযরত কা’ব ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তিন আঙুলের সাহায্যে আহার করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
605 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَرِيمِ، نَا أَبُو زُرْعَةَ، نَا ابْنُ الْأَصْبَهَانِيُّ، نَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، مَوْلَى الْأَنْصَارِ، عَنْ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثِ أَصَابِعَ
হাদীসের ব্যাখ্যা:
তিন আঙুলেই আহার করা আহারের শিষ্টাচার ভুক্ত। তবে তিন আঙুলেই আহার করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি, খেজুর অথবা শুকনা খাবার তিন আঙুলের সাহায্যে খেয়েছেন। আমাদের দেশীয় ঝোলযুক্ত খাবার খেতে পাঁচ আঙুলের ব্যবহারই জরুরী। অতএব তা সুন্নত বিরোধী নয়। তবে লক্ষ্য রাখতে হবে যে, গোটা হাতে যেন খাবার মেখে না যায়।