আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬১৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৫। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাটির উপর বসতেন এবং যমীনের উপর বসেই আহার করতেন।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
615 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، نَا أَبُو إِسْمَاعِيلَ الْمُؤَدِّبُ، عَنْ مُسْلِمٍ الْأَعْوَرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُ عَلَى الْأَرْضِ، وَيَأْكُلُ عَلَى الْأَرْضِ
হাদীসের ব্যাখ্যা:
পানাহারে বিনয় ও নম্রতার দিকে লক্ষ্য রাখা উচিত। অবশ্য পাটি, পিঁড়ি বা চৌপায়ার উপর বসে পানাহার করায় কোন দোষ নেই। তবে টেবিল-চেয়ারে বসে পানাহার করার নিয়ম পাশ্চাত্য কর্তৃক প্রবর্তিত, অতএব তা বর্জনীয়।