আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬১৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৬। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -কে কখনো হেলান দিয়ে পানাহার করতে দেখা যায়নি এবং তাঁর পেছনে কারো পদক্ষেপ পড়েনি।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
616 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، نَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ شُعَيْبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ: مَا رُئِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ مُتَّكِئًا قَطُّ، وَلَا يَطَأُ عَقِبَيْهِ رَجُلَانِ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও গদিতে বা দেয়ালে হেলান দিয়ে পানাহার করেননি। আরও জানা যায় যে, লোকেরা তাঁর পিছে পিছে চলতো না, যেমন আজকাল প্রভাবশালী ব্যক্তিদের পেছনে লোকেরা দল বেঁধে চলে। তিনি তাঁর সাহাবীগণকে তাঁর আগে আগে চলতে নির্দেশ দিতেন। তিনি বলতেনঃ “আমার পিছে পিছে চলো না, পেছনের দিক্ক্টা ফেরেশ্তাদের জন্য ছেড়ে দাও।” কখনও কখনও তিনি কিছু সংখ্যক লোককে তাঁর সামনে দিতেন এবং কিছু লোককে পেছনে দিতেন। তাদের মাঝখানে তিনি চলতেন।