আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬০৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬০৭। হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি কখনো হেলান দিয়ে পানাহার করি না।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
607 - حَدَّثَنَا الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا أَبُو عَوَانَةَ، عَنْ رُقْبَةَ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا أَنَا فَلَا آكُلُ مُتَّكِئًا

হাদীসের ব্যাখ্যা:

বাস্তব ওজর ছাড়া হেলান দিয়ে আহার করা অহংকারের নিদর্শন এবং শিষ্টাচারের পরিপন্থী। এতে ক্ষুধার তুলনায় আহার বেশি করা হয়। এ হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাঁর অনুসরণ করার জন্য উৎসাহ দান করেছেন। আলিমগণ হেলান দেয়ার সম্ভাব্য চারটি নিয়মের সব নিয়মই নিষেধের আওতাভুক্ত বলেছেন। (১) ডান অথবা বাম বাহুকে হেলান, বালিশ অথবা অন্য কিছুর উপর হেলান দিয়ে আহার করা (২) হাতের দ্বারা যমীনের উপর ভর দিয়ে আহার করা (৩) চারজানু বসে আহার করা (৪) কোমরকে দেয়াল অথবা বালিশের উপর হেলান দিয়ে আহার করা। এই চারটি নিয়মের সবই বিভিন্ন অবস্থাভেদে হেলান দিয়ে আহার করার অন্তর্ভুক্ত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান