আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬০৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তিন নিঃশ্বাসে পানি পান করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
606 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَزْرَةَ بْنِ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَنَفَّسُ فِي الْإِنَاءِ ثَلَاثًا
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসের তাৎপর্য এই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তিনবার শ্বাস প্রশ্বাস নিয়ে পানি পান করতেন। নিঃশ্বাস ফেলার সময় তিনি পাত্র থেকে মুখ সরিয়ে নিতেন এবং নিঃশ্বাস গ্রহণের পর মুখে পাত্র লাগাতেন। এভাবে তিন নিঃশ্বাসে তিনি পানি পান করতেন। এবং কখনও পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না। বুখারী ও মুসলিমের একটি হাদীসে উল্লেখ আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন। অপর এক হাদীসে এসেছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন এবং বলতেন *** “এভাবে পান করলে অধিক তৃপ্ত হওয়া যায়, তা হজমশক্তির জন্য সহায়ক এবং স্বাস্থ্যের জন্য উপকারী।” (মুসনাদে আহ্মাদ ও সিহাহ্ সিত্তা)।