আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৪৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর খেজুর ভক্ষণ এবং তার আঁটি নিক্ষেপণ
৬৪৩। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর নিকটের খাদ্য থেকে গ্রহণ করতেন। কিন্তু তাঁর সামনে খেজুর আসলে তাঁর হাত এদিক সেদিক ঘুরত (বিভিন্ন স্থান থেকে বেছে বেছে খেতেন)।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِهِ التَّمْرَ وِإِلْقَائِهِ النَّوَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
643 - حَدَّثَنَا بَنَانُ بْنُ أَحْمَدَ الْقَطَّانُ، نَا دَاودُ بْنُ رُشَيْدٍ، نَا عُبَيْدُ بْنُ الْقَاسِمِ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الطَّعَامَ مِمَّا يَلِيهِ، حَتَّى إِذَا جَاءَ التَّمْرُ جَالَتْ يَدُهُ

হাদীসের ব্যাখ্যা:

খেজুর ব্যতীত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সবক্ষেত্রে নিজের নিকটবর্তী খাদ্য থেকে গ্রহণ করতেন।