আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৪৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) ঘি খেয়েছেন
৬৪৪। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে তাঁর মায়ের সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাদের একটি বক্রী ছিল। তার দুধ থেকে ঘি তৈরী করে আমি একটি পাত্রে জমালাম এবং পাত্রটি ভরে গেল। অতপর আমি ‘ঘি’র পাত্রসহ আমার সেবিকাকে পাঠিয়ে বললাম, হে সেবিকা! এই পাত্রটি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট পৌছিয়ে দাও। তিনি তা তাঁর খাদ্যের সাথে খাবেন। সে ঘিসহ রওনা হয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হয়ে বললো, ইয়া রাসূলাল্লাহ্! উম্মে সুলাইম (রা) এই ঘি আপনার জন্য পাঠিয়েছেন। তিনি (পরিবারের লোকদের) বললেন, ঘির পাত্র খালি করে পাত্রটি তাকে দিয়ে দাও। অতএব পাত্রটি খালি করে তাকে দেওয়া হলো। সে তা নিয়ে চলে এলো। তখন উম্মে সুলাইম (রা) ঘরে ছিলেন না। সে পাত্রটি একটি কিলকের সাথে ঝুলিয়ে রাখল। উম্মে সুলাইম (রা) ফিরে এসে দেখতে পেলেন যে, পাত্রটি ঘি দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। তিনি বললেন, হে সেবিকা! আমি কি তোমাকে নির্দেশ দেইনি যে, তুমি এটা নিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) কে দিয়ে আসবে? এরপর রাবী পূর্ণ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
أَكْلِهِ السَّمْنَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
644 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، نَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الظِّلَالِ، يُخْبِرُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُمِّهِ، قَالَتْ: كَانَتْ لَنَا شَاةٌ، فَجَمَعْتُ مِنْ سَمْنِهَا فِي عُكَّةٍ فَمَلَأْتُ الْعُكَّةَ، ثُمَّ بَعَثْتُ بِهَا مَعَ رَبِيبَةٍ، فَقُلْتُ: يَا رَبِيبَةُ أَبْلِغِي هَذِهِ الْعُكَّةَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَأَدَّمَ بِهَا، فَانْطَلَقَتْ حَتَّى أَتَتْ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ هَذَا سَمْنٌ بَعَثَتْ بِهِ إِلَيْكَ أُمُّ سُلَيْمٍ، قَالَ: فَرِّغُوا لَهَا عُكَّتَهَا، فَفُرِّغَتِ الْعُكَّةُ، ثُمَّ دُفِعَتْ إِلَيْهَا، فَانْطَلَقَتْ بِهَا، فَجَاءَتْ وَأُمُّ سُلَيْمٍ لَيْسَتْ فِي الْبَيْتِ فَعَلَّقَتِ الْعُكَّةَ عَلَى وَتَدٍ، فَجَاءَتْ أُمُّ سُلَيْمٍ فَرَأَتِ الْعُكَّةَ مُمْتَلِئَةً سَمْنًا، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ: يَا رَبِيبَةُ أَلَيْسَ أَمَرْتُكَ أَنْ تَنْطَلِقِي بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ - فَذَكَرَ الْحَدِيثَ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের অবশিষ্ট অংশ নিম্নরূপঃ সেবিকা বলল, আমি আপনার নির্দেশ মত কাজ করেছি। আমাকে বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জিজ্ঞেস করুন। অতএব উম্মে সুলাইম (রা) সেবিকাসহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি সেবিকার মাধ্যমে আপনার জন্য একপাত্র ঘি পাঠিয়েছিলাম। তিনি বললেন, সে তোমার হুকুম পালন করেছে এবং ঘি পৌঁছে দিয়েছে। উম্মে সুলাইম (রা) বললেন, কসম সেই মহান সত্তার যিনি আপনাকে হেদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন! সেই পাত্র তো এখনও ঘি-এ ভর্তি হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? তুমি যেভাবে আল্লাহ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আহার করিয়েছো তেমনিভাবে আল্লাহ্ও তোমাকে আহার করিয়েছেন। তা তোমরা খাও এবং অন্যদেরও খাওয়াও। উম্মে সুলাইম (রা) বলেন, অতপর আমি বাড়িতে ফিরে এসে পাত্র ভরে এত এতখানি করে বিলিয়েছি। তারপরও পাত্রে এতখানি ঘি থেকে গেল যে, এক বা দুই মাস আমরা তা ব্যবহার করলাম [আবূ ইয়ালার বর্ণনা, আখলাকুন্ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃষ্ঠা-২২৩]
এই ছিলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি মুজিযা। পাত্রটি পুনর্বার ঘি-এ ভর্তি হয়ে গেল। তাঁর এরূপ অনেক মুজিযা হাদীসের কিতাবসমূহে উল্লেখ আছে।
এই ছিলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি মুজিযা। পাত্রটি পুনর্বার ঘি-এ ভর্তি হয়ে গেল। তাঁর এরূপ অনেক মুজিযা হাদীসের কিতাবসমূহে উল্লেখ আছে।