আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৪৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর দুধপান এবং এ সম্পর্কে তাঁর বাণী
৬৪৭। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) দুধপান করলেন। এরপর পানি নিয়ে আসতে বললেন, তারপর তা দিয়ে কুলকুচা করলেন। অতঃপর বললেনঃ দুধে তৈলাক্ততা রয়েছে।
أبواب الكتاب
شُرْبِهِ اللَّبَنَ وَقَوْلِهِ فِيهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
647 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ السَّلَامِ بْنِ بُنْدَارٍ، نَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، نَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ مِنْهُ، ثُمَّ قَالَ: إِنَّ لَهُ دَسَمًا

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, দুধসহ যেসব জিনিসে তৈলাক্ত পদার্থ বা চর্বি আছে তা আহার করার পর কুলকুচা করা এবং মুখ পরিষ্কার করা সুন্নত। এতে পরিষ্কার-পরিচ্ছন্নতা হাসিল করা যায়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে মানব জীবনের ক্ষুদ্র বৃহৎ সকল জিনিসের ব্যবহারের বিধিবিধানও রয়েছে। স্বাস্থ্য রক্ষার প্রতি ইসলাম যে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে এ হাদীসটিও উহার প্রমাণ।