আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৫৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর হায়স (সুস্বাদু খাদ্য) আহার করা সম্পর্কে
৬৫৯। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট খেজুরের তৈরী সারীদ অর্থাৎ হায়স ছিল অত্যন্ত প্রিয় খাদ্য।
أبواب الكتاب
ذكْرُ الْحَيْسِ وَأَكْلِهِ مِنْهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
659 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، نَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، نَا الْمُبَارَكُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ الثَّوْرِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ أَحَبُّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الثَّرِيدَ مِنَ التَّمْرِ وَهُوَ الْحَيْسُ
হাদীসের ব্যাখ্যা:
খেজুর, ঘি, পনির, আটা ও চিনি সমন্বয়ে উপরোক্ত খাদ্য তৈরি করা হয়। এটা অত্যন্ত সুস্বাদু খাদ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খাদ্য খুবই পছন্দ করতেন। আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, হযরত সাফিয়া (রা)-এর সাথে বিবাহ উপলক্ষে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, ঘি ও পনির দ্বারা ওয়ালীমার ব্যবস্থা করেন। অপর বর্ণনায় আছে, তিনি এগুলো দ্বারা সারীদ অর্থাৎ হায়স তৈরি করিয়েছিলেন (বুখারী, বাবুল আকিত)।