আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৬৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু সুলাইমা (রা) আমাকে এক টুকরি খেজুরসহ নবী (ﷺ)-এর নিকট পাঠালেন। আমি গিয়ে তাঁকে তাঁর বাড়িতে পেলাম না। তিনি তাঁর আযাদকৃত এক দাসের বাড়ি দাওয়াতে গিয়েছিলেন। আমার জানা মতে সে ছিলো পেশায় দর্জি। সে তাঁর জন্য গোশ্ত দিয়ে সারীদ ও কদু রান্না করেছিলো। তিনি আমাকেও ডাকলেন। আমি তাঁকে কদু তরকারি পছন্দ করতে দেখে তা তাঁর নিকটে এগিয়ে দিতে লাগলাম। তিনি নিজ বাড়িতে ফিরে এলে আমি খেজুর টুকরি তাঁর সামনে পেশ করলাম। তিনি তা থেকে আহার করলেন এবং যারা উপস্থিত হলো তাদেরকেও দিতে থাকলেন তা শেষ না হওয়া পর্যন্ত।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
666 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، نَا أَبِي، نَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ: بَعَثَتْ مَعِي أُمُّ سُلَيْمٍ بِمِكْتَلٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ رُطَبٌ، فَلَمْ أَجِدْهُ فِي بَيْتِهِ فَإِذَا هُوَ عِنْدَ مَوْلَى لَهُ - أُرَاهُ خَيَّاطًا - قَدْ صَنَعَ لَهُ ثَرِيدَ لَحْمٍ وَقَرْعٍ، فَدَعَانِي فَلَمَّا رَأَيْتُهُ يُعْجِبُهُ الْقَرْعُ جَعَلْتُ أُدْنِيهِ مِنْهُ، فَلَمَّا رَجَعَ إِلَى مَنْزِلِهِ وَضَعْتُ الْمِكْتَلَ بَيْنَ يَدَيْهِ، وَجَعَلَ يَأْكُلُ مِنْهُ وَيُقَسِّمُ إِلَى أَنْ أَتَى عَلَى آخِرِهِ
তাহকীক:
হাদীস নং: ৬৬৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬৭। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে পাত্র থেকে বেছে বেছে কদু তরকারি খেতে দেখেছি। তখন থেকে আমিও কদু তরকারি পছন্দ করে আসছি।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
667 - حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ، نَا إِسْمَاعِيلُ بْنُ يَزِيدَ، نَا سُفْيَانُ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنَ الصَّحْفَةِ فَلَا أَزَالُ أُحِبُّهُ
তাহকীক:
হাদীস নং: ৬৬৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬৮। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, কদু বা লাউ তরকারি নবী (ﷺ)-এর খুবই প্রিয় ছিল।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
668 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا شَيْبَانُ، نَا عُمَارَةُ بْنُ زَاذَانَ، نَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ الدُّبَّاءُ، وَهُوَ الْقَرْعُ
তাহকীক:
হাদীস নং: ৬৬৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬৯। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মেহেন্দির কলি নবী (ﷺ)-এর খুবই পছন্দনীয় ছিল। তরকারির মধ্যে কদু তাঁর খুবই প্রিয় ছিল।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
669 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ نَبْهَانَ، نَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، نَا عَبْدُ الصَّمَدِ، عَنْ سُلَيْمَانَ بْنِ كَثِيرٍ الْوَاسِطِيِّ، عَنِ عَبْدِ الْحَمِيدِ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُعْجِبُهُ الْفَاغِيَةُ وَكَانَ أَعْجَبُ الطَّعَامِ إِلَيْهِ الدُّبَّاءَ
তাহকীক:
হাদীস নং: ৬৭০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭০। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) প্রচুর পরিমাণে কদু তরকারি খেতেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি প্রচুর পরিমাণ কদু তরকারি কেন খাচ্ছেন? তিনি বললেন, কদু মগজের শক্তি বৃদ্ধি করে এবং স্মরণশক্তি প্রখর করে।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
670 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أُسَيْدٍ الثَّقَفِيُّ، نَا سَعِيدُ بْنُ عَنْبَسَةَ، نَا نَصْرُ بْنُ حَمَّادٍ، نَا يَحْيَى بْنُ الْعَلَاءِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ مِنْ أَكْلِ الدُّبَّاءِ، فَقُلْتُ يَارَسُولَ اللهِ إِنَّكَ تُكْثِرُ مِنْ أَكْلِ الدُّبَّاءِ قَالَ: إِنَّهُ يُكْثِرُ الدِّمَاغَ وَيَزِيدُ فِي الْعَقْلِ
তাহকীক:
হাদীস নং: ৬৭১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭১। হাকীম ইব্ন জাবির আল-আহ্মাসী (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি (জাবির) বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁর সামনে কদু দেখতে পেলাম । আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্ (ﷺ) এ কি? তিনি বললেন, এর দ্বারা আমি আমার পরিবারের সদস্যদের খাদ্যে পরিবৃদ্ধি ঘটাই।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
671 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْأَهْوَازِيُّ، نَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، نَا عَثَّامٌ، نَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ حَكِيمِ بْنِ جَابِرٍ الْأَحْمَسِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ عِنْدَهُ الدُّبَّاءَ، فَقُلْتُ: مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: نُكَثِّرُ بِهِ طَعَامَ أَهْلِنَا
তাহকীক:
হাদীস নং: ৬৭২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭২। হযরত আব্দুল্লাহ্ ইব্ন জাফর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে তাজা খেজুরের সাথে শসা খেতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
672 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ غَزْوَانَ الرَّاتِيُّ، نَا خَلَفُ بْنُ هِشَامٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَوْفٍ، وَمُحْرِزُ بْنُ عَوْنٍ، وَعَبَّادُ بْنُ مُوسَى، قَالُوا: نَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ
তাহকীক:
হাদীস নং: ৬৭৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭৩। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর (রাঃ) তার অনুরূপ বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
673 [ص:345] حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو، نَا إِبْرَاهِيمُ بْنُ مَالِكٍ الْبَغْدَادِيُّ، نَا عَمْرُو بْنُ عَبْدِ الْغَفَّارِ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৭৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭৪। হযরত সাহল ইব্ন সাদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেয়েছেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
674 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مَنْدَهْ، نَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، نَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ الْأَزْدِيُّ، مِنْ أَهْلِ الْمَدِينَةِ، نَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ
তাহকীক:
হাদীস নং: ৬৭৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭৫। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
675 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِسْمَاعِيلَ، نَا أَبُو الْجَوَّابِ، نَا قَيْسٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ
হাদীস নং: ৬৭৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতে পছন্দ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
676 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا أَبُو زُرْعَةَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ الْعَتَكِيُّ، نَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ الْبِطِّيخُ بِالرُّطَبِ
তাহকীক:
হাদীস নং: ৬৭৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭৭। হযরত রাবী’ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছোট ছোট শসাসহ এক থালা তাজা খেজুর নবী (ﷺ)-কে হাদিয়া দিলাম। তিনি তা আহার করলেন এবং আমাকে এক টুক্রা সোনা দান করলেন। আর বললেন, এর দ্বারা অলংকার তৈরী করে তা পরিধান করো।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
677 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ حَمَّادٍ الرَّازِيُّ، نَا مُحَمَّدُ بْنُ ثَوَابٍ الْهُبَّارِيُّ، نَا عَوْنُ بْنُ سَلَّامٍ، نَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ، قَالَتْ: أَهْدَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِنَاعَ رُطَبٍ وَأَجْرٍ زُغْبٍ، يَعْنِي الْقِثَّاءَ، فَأَكَلَهُ وَأَعْطَانِي ذَهَبًا، وَقَالَ: تَحَلَّيْ بِهَذَا
তাহকীক:
হাদীস নং: ৬৭৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭৮। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
678 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا طَالُوتُ، نَا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الْبِطِّيخَ مَعَ الرُّطَبَ
তাহকীক:
হাদীস নং: ৬৭৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতে পছন্দ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
679 - حَدَّثَنَا أَبُو هَمَّامٍ سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْبَكْرَاوِيُّ، نَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، نَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ الْبِطِّيخُ بِالرُّطَبِ
তাহকীক:
হাদীস নং: ৬৮০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৮০। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতে পছন্দ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
680 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْمَاعِيلَ الصَّفَّارُ، نَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْحَدَّادُ، نَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، نَا دَاودُ الطَّائِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ الْبِطِّيخُ بِالرُّطَبِ
তাহকীক:
হাদীস নং: ৬৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৮১। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বাম হাতে খরবুযা এবং ডান হাতে তাজা খেজুর খেতেন। অতএব তিনি তাজা খেজুরের সাথে খরবুযা একত্রে খেতেন। তাজা খেজুর ছিলো তাঁর নিকট সর্বাধিক পছন্দনীয় ফল।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
681 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ الطَّيَالِسِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْعَبَّاسِ، نَا يُوسُفُ بْنُ عَطِيَّةَ، نَا مَطَرٌ الْوَرَّاقُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الرُّطَبَ بِيَمِينِهِ، وَالْبِطِّيخَ بِيَسَارِهِ، فَيَأْكُلُ الرُّطَبَ بِالْبِطِّيخِ، وَكَانَ أَحَبَّ الْفَاكِهَةِ إِلَيْهِ
হাদীস নং: ৬৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৮২। হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা খেতেন এবং বলতেন, উভয়টিই বড় উত্তম ফল।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
682 - حَدَّثَنِي أَبِي، رَحِمَهُ اللَّهُ، نَا يُونُسُ بْنُ حَبِيبٍ، نَا أَبُو دَاوُدَ، نَا زَمْعَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ بَعْضِ أَهْلِ جَابِرٍ، عَنْ جَابِرَ: أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْكُلُ الْخِرْبِزَ بِالرُّطَبِ، وَيَقُولُ: هُمَا الْأَطْيَبَانِ
তাহকীক:
হাদীস নং: ৬৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৮৩। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা খেতেন এবং লবণ সহযোগে শসা খেতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
683 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ حَكِيمٍ، نَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، نَا يَحْيَى بْنُ هَاشِمٍ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ، وَالْقِثَّاءَ بِالْمِلْحِ
তাহকীক:
হাদীস নং: ৬৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৮৪। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
684 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مَالِكٍ الضَّبِّيُّ، نَا صَالِحُ بْنُ مِسْمَارٍ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الرَّمْلِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّلْتِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ
তাহকীক:
হাদীস নং: ৬৮৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৮৫। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) খেজুর ও তরমুজ এক সাথে আহার করতেন। মুসলিম (একজন রাবী) বলেন, কখনো তরমুজের পরিবর্তে খরবুযাও বলতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
685 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زَكَرِيَّا، نَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، نَا جَرِيرُ بْنُ حَازِمٍ، نَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْمَعُ بَيْنَ الرُّطَبِ وَالْبِطِّيخِ. قَالَ مُسْلِمٌ: وَرُبَّمَا قَالَ: الْخِرْبِزُ
তাহকীক: