মৃত্যুসন: ৮৫ হিজরি
ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আব্দুল্লাহ ইবন জা'ফর রাযি. একজন শীর্ষ সাহাবী। তাঁর উপনাম আবু জা'ফর। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জা'ফর আত-তায়্যার রাযি.-এর পুত্র। চাচা আবু তালিবের নাতি। হযরত আলী রাযি.-এর ভাতিজা। বনু হাশিমের খ্যাতনামা দানবীর। মহা হৃদয়বান ব্যক্তিত্ব। অসম সাহসী যোদ্ধা। প্রখর ধীমান, বিচক্ষণ ও খলীফা হওয়ার মতো উপযুক্ত গুণাবলির অধিকারী এক মহাপুরুষ। তাঁর মায়ের নাম হযরত আসমা বিনতে উনায়স রাযি.। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ মুসলিমগণ মদীনা মুনাউওয়ারায় হিজরতের আগে যখন হাবশায় হিজরত করেন, তখন হযরত জা'ফর রাযি.-ও সস্ত্রীক মক্কা মুকাররামা ত্যাগ করে হাবশায় চলে যান। সেখানেই তাদের পুত্র আব্দুল্লাহ, 'আওন ও মুহাম্মাদের জন্ম হয়। সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ রাযি.-ই ছিলেন হাবশায় জন্মগ্রহণকারী প্রথম শিশু। তাঁর পিতা জা'ফর আত-তায়্যার রাযি.-ও ছিলেন একজন শ্রেষ্ঠ দানবীর। তিনি মুতার যুদ্ধে নেতৃত্বদানকারী তিন শহীদ সেনাপতির অন্যতম। তাঁর শাহাদাতের পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইয়াতীম সন্তানদের লালন-পালনের ভার গ্রহণ করেন। সুতরাং হযরত আব্দুল্লাহ রাযি. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালনেই বেড়ে ওঠেন। তিনি তাকে নিজ সন্তানদের... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عَبْدُ اللهِ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ أَبُو جَعْفَرٍ الْهَاشِمِيُّ، أُمُّهُ: أَسْمَاءُ بِنْتُ عُمَيْسِ بْنِ النُّعْمَانِ بْنِ كَعْبِ بْنِ مَالِكِ بْنِ قُحَافَةَ بْنِ خَثْعَمٍ، مَوْلِدُهُ بِأَرْضِ الْحَبَشَةِ، يُكْنَى: أَبَا جَعْفَرٍ بَايَعَ هُوَ وَعَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ ابْنُ سَبْعِ سِنِينَ، مُخْتَلَفٌ فِي وَفَاتِهِ، تُوُفِّيَ بِالْمَدِينَةِ سَنَةَ ثَمَانِينَ عَامَ الْجَحَّافِ، وَكَانَ يَخْضِبُ بِالْحِنَّاءِ، وَقَالَ الْمَدَائِنِيُّ: سَنَةَ أَرْبَعٍ وَثَمَانِينَ، رَوَى عَنْهُ: عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، وَالْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَالشَّعْبِيُّ، وَابْنُ أَبِي مُلَيْكَةَ، وَمَنْ أَوْلَادِهِ: إِسْمَاعِيلُ، وَمُعَاوِيَةُ، وَإِسْحَاقُ - حَدَّثَنَا فَارُوقُ بْنُ عَبْدِ الْكَبِيرِ، ثنا زِيَادُ بْنُ الْخَلِيلِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، ثنا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، ثنا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، فِي تَسْمِيَةِ مَنْ هَاجَرَ مِنَ الْمُسْلِمِينَ مِنْ بَنِي هَاشِمٍ إِلَى أَرْضِ الْحَبَشَةِ: جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ، وَامْرَأَتُهُ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ، وَلَدَتْ تَمَّ عَبْدَ اللهِ بْنَ جَعْفَرٍ - حَدَّثَنَا أَبُو حَامِدِ بْنُ جَبَلَةَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ السَّرَّاجُ، أَخْبَرَنِي أَبُو يُونُسَ، ثنا... বিস্তারিত পড়ুন
নোট
মোট বর্ণনার সংখ্যাঃ ১০৯ আবাসস্থলঃ হিজায মৃত্যুস্থানঃ মক্কা কর্ম/পেশাঃ ব্যবসা