আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৮১। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বাম হাতে খরবুযা এবং ডান হাতে তাজা খেজুর খেতেন। অতএব তিনি তাজা খেজুরের সাথে খরবুযা একত্রে খেতেন। তাজা খেজুর ছিলো তাঁর নিকট সর্বাধিক পছন্দনীয় ফল।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
681 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ الطَّيَالِسِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْعَبَّاسِ، نَا يُوسُفُ بْنُ عَطِيَّةَ، نَا مَطَرٌ الْوَرَّاقُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الرُّطَبَ بِيَمِينِهِ، وَالْبِطِّيخَ بِيَسَارِهِ، فَيَأْكُلُ الرُّطَبَ بِالْبِطِّيخِ، وَكَانَ أَحَبَّ الْفَاكِهَةِ إِلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের ব্যাখ্যায় আলিমগণ বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাম হাতে খরবুযা থাকলেও মুখে দেওয়ার সময় ডান হাতে নিয়ে খেতেন। কারণ অপর এক হাদীসে তিনি বাম হাতে আহার করতে নিষেধ করেছেন। উপরোক্ত হাদীসের ব্যাখ্যা এও হতে পারে যে, প্রয়োজনবোধে আহারের সময় বাম হাতের সাহায্য গ্রহণ করা যেতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান