আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৪৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবীয (শরবত) পান করা এবং তার পন্থা
৬৪৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য এক মশকে ভোরবেলা নবীয তৈরী করতাম, তিনি তা সন্ধ্যাবেলা পান করতেন। আবার সন্ধ্যাবেলা নবীয তৈরী করতাম, তিনি তা ভোরবেলা পান করতেন।
أبواب الكتاب
شُرْبُ النَّبِيذِ وَصِفَتُهُ
649 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَاقِدٍ، نَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، نَا الثَّقَفِيُّ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كُنْتُ أَنْبِذُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سِقَاءٍ لَهُ، نَنْبِذُهُ غُدْوَةً فَيَشْرَبُهُ عِشَاءً، وَنَنْبِذُهُ عِشَاءً فَيَشْرَبُهُ غُدْوَةً

হাদীসের ব্যাখ্যা:

‘নবীয’ আরব দেশে একটি প্রিয় ও প্রসিদ্ধ পানীয়। খেজুর অথবা কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে তা চটকিয়ে শরবত তৈরি করে পান করা হতো; এই শরবতের নামই ‘নবীয’। এ জাতীয় শরবত স্বাস্থের জন্য খুবই উপকারী ও শক্তিবর্ধক।