প্রশ্নঃ ২৪২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একদিন রমযান মাসে বিতির নামাযে ভুলে দুআয়ে কুনূত না পড়ে রুকুতে চলে যাই। পরে পিছন থেকে মুক্তাদিরা লোকমা দিলে রুকু থেকে উঠে দুআয়ে কুনূত পড়ি এবং আবার রুকু করি। পরবর্তীতে সিজদা সাহু না দিয়েই নামায সমাপ্ত করি। এই অবস্থায় নামায সহীহ হয়েছে কি? উল্লেখ্য, ভুলে রুকুতে যাওয়ার পর এক তাসবীহ পরিমাণ সময়ও বিলম্ব হয়নি; বরং রুকুতে যাওয়ার সাথে সাথেই আবার ফিরে আসি এজন্য সাহু সিজদা দেইনি। আর আমার যতটুকু মনে হয়েছিল আমার পিছনের মুক্তাদিগণও কেউ রুকুতে যায়নি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত অবস্থায় দুআ কুনূত না পড়ে রুকুতে চলে যাওয়ার দ্বারাই সাহু সিজদা ওয়াজিব হয়ে গেছে। এক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হওয়ার জন্য রুকুতে তিন তাসবীহ পরিমাণ বিলম্ব হওয়া শর্ত নয়। কিন্তু যেহেতু সাহু সিজদা করা হয়নি তাই সকলকেই ঐদিনের বিতর নামায কাযা করে নিতে হবে।
প্রকাশ থাকে যে, দুআ কুনূত না পড়ে রুকুতে চলে যাওয়ার পর স্মরণ হলে দুআ কুনূতের জন্য রুকু থেকে ফিরে আসা ঠিক নয়। এক্ষেত্রে নিয়ম হল দুআয়ে কুনূতের জন্য ফিরে না এসে যথানিয়মে ঐ রাকাত পূর্ণ করে সাহু সিজদার মাধ্যমে নামায শেষ করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান