বসে ইমামতি করা কি জায়েজ?
প্রশ্নঃ ১৪১১৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব অসুস্থতার কারণে চিয়ারে বসে নামাজ পড়াইতে পারবে কি না???
২৪ ফেব্রুয়ারী, ২০২৬
পাবনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় দ্বীনি ভাই, কোনো ইমাম যদি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়াতে না পারেন এবং এই অবস্থায় তিনি বসে বসে নামাজের ইমামতি করতে চান, তবে তাঁর পেছনে দাড়িয়ে নামাজ আদায়কারী সুস্থ মুক্তাদিদের নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু শর্ত হলো—ইমামকে অবশ্যই স্বাভাবিকভাবে জমিনে কপাল ঠেকিয়ে সেজদা করতে হবে। তিনি যদি ইশারায় সেজদা করেন, তবে দাড়িয়ে নামাজ আদায়কারী সুস্থ মুক্তাদিদের নামাজ তাঁর পেছনে সহিহ হবে না।
উল্লেখ্য, অনেক সময় দেখা যায়, মানুষ সামান্য অসুস্থ হলেই নিজেকে অক্ষম মনে করে বসে নামাজ আদায় করে, অথচ শরীয়তের দৃষ্টিতে সে হয়তো পুরোপুরি অক্ষম নয়। তাই নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে ঝুঁকি না নেওয়াই ভালো। সতর্কতা হলো—ইমাম সাহেব দাঁড়াতে না পারলে নিজে ইমামতি না করে অন্য যোগ্য কাউকে ইমাম বানিয়ে দেবেন এবং নিজে মুক্তাদি হিসেবে তার পিছনে বসে নামাজ আদায় করবেন।
(البحرالرائق، 1/386)
" لايفسد اقتداء قائم بقاعد وبأحدب، وأما الأول فهو قولهما، وحكم محمد بالفساد نظراً إلى أنه بناء القوي على الضعيف، ولهما اقتداء الناس بالنبي في مرض موته وهو قاعد وهم قيام وهو آخر أحواله؛ فتعين العمل به بناءً على أنه عليه الصلاة والسلام كان إماماً وأبو بكر مبلغاً للناس تكبيره".
(الدر المختار، کتاب الصلاة، باب الإمامة، ۲: ۳۳۶- ۳۳۸، ط: مکتبة زکریا دیوبند)۔
وصح اقتداء …قائم بقاعد یرکع ویسجد؛ لأنہ صلی اللہ علیہ وسلم صلی آخر صلاتہ وھم قیام وأبو بکر یبلغھم تکبیرہ، …،وغیرہ أولی
(امدادالفتاویٰ 1/318)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১