একাধিক সমাজ মিলে গঠিত ঈদগাহে ইমাম নির্ধারণ পদ্ধতি
প্রশ্নঃ ১৫৬৪০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ৫টি মসজিদের মুসল্লিদের জন্য একটি কেন্দ্রীয় ঈদগাহ। ঈদগাহে ঈদের নামাজ বাইরোটেশলে ইমাম নির্ধারণ করে নামাজ আদায় করা হয়। সকল মসজিদ চায় তার ইমাম নামাজ পড়ানোর দায়িত্ব পাক। এমতাবস্থায় ইসলামের বিধান কি? জানালে উপকৃত হবো। ধন্যবাদ।
১০ জুন, ২০২৬
ফুলতলা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
এজাতীয় ক্ষেত্রে বিষয়টি মাসায়েলগত নয় বরং পুরোপুরিই আলোচনা নির্ভর। কেননা ঈদের নামাজের ইমামের জন্য শরীয়তে আলাদা কোনো শর্ত নেই। বরং যিনি নিয়মিত ইমামতির যোগ্য তিনি ঈদ, জুমা, জানাজা সবই পড়াতে পারবেন। যদি পাঁচ মসজিদের ইমামের প্রত্যেকেই ইমামতি যোগ্য হয় (আর যোগ্য বলেই তাদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্বাস ) তাহলে যেকোনো একজনের ইমামতিতে নামাজ আদায় করলেই সকলের নামাজ আদায় হয়ে যাবে।
তবে সামাজিকতা এবং সকল মসজিদের মুসল্লিদের মাঝে সৌহার্দ্য বজায় রাখতে এবং সকলকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে উপরিউক্ত পদ্ধতিই সর্বাধিক সুন্দর। এর ফলে সাকলের মাঝে সম্পর্ক অটুট থাকবে।
ইমামের যোগ্যতা:
ইমামতীর জন্য কয়েকটি সিফাত বা গুণ থাকতে হয় যথা:
(১) মুসলমান হওয়া, (২) বালিগ হওয়া, (৩) জ্ঞানী হওয়া, (৪) পুরুষ হওয়া, (৫) কারী ও আলেম হওয়া। অর্থাৎ শুদ্ধভাবে কিরাআত পাঠে সক্ষম এবং নামাযের জরুরী মাসাইল সম্পর্কে অভিজ্ঞ। (৬) মুত্তাকী হওয়া অর্থাৎ সকল প্রকার হারাম ও মাকরূহ তাহরীমী ও বিদ'আতী কাজ থেকে বেচে থাকা (৭) শরণই উযর থেকে মুক্ত হওয়া, যেমন- বোবা, তোতলামী ইত্যাদি না হওয়া । মোদ্দাকথা শরী'আতের পূর্ণ অনুসরণ করা এবং তার উপর সর্বদাই অটল থাকা । [প্রমাণঃ ফাতাওয়া শামী ১ : ৫৫০, ফাতাওয়া মাহমুদিয়া ৭ : ৬২]
উল্লেখিত শর্তসমূহ পাওয়া গেলে তাকে ইমাম পদে নিয়োগ দেওয়া জায়িয হবে। না হলে নয়। বিশেষ করে কোন ফাসিক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া বা বহাল রাখা জায়িয হবে না।
ফাসিক বলা হয় যারা গুনাহে কবীরায় অভ্যস্ত হয়ে গেছে। যেমন দাঁড়ি কেটে ছেটে এক মুষ্টির কম করে রাখা । মিথ্যা কথা বলা বা খেয়ানত করা । পর্দা না মানা, সিনেমা- টেলিভিশন প্রভৃতি দেখা । গান-বাদ্য শুনা, ঘরে জীবজন্তুর ছবি বা মূর্তি স্থাপন করা । বেপর্দা মহিলাদের ঝাড় ফুঁক করা । [প্রমাণ: ফাতাওয়া মাহমূদিয়া ২:৭৭, # মারাকিল ফালাহ, ১৬৩, # ফাতাওয়ায়ে শামী ১:৫৫৯, # ইমদাদুল মুফতীন ৩১৯]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১