সৎমাতা-পিতার সঙ্গে সন্তানদের সম্পর্ক ও সম্বোধনের বিধান
প্রশ্নঃ ১৭৫২৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আমি স্বামীর দ্বিতীয় স্ত্রী।প্রথম স্ত্রী মারা গেছেন। আমার একটি মেয়ে আছে ওই ঘরে তার দুটি ছেলে রয়েছে। মেয়ে তাকে বাবা এবং আমার স্বামী মেয়েকে সন্তান হিসেবে গ্রহণ করলেও ছেলেরা আমাকে নিতে পারেনি। ইসলামে সৎ মাতাপিতার সাথে সন্তানদের সম্পর্কে কিরূপ হওয়া উচিত এবং সৎ মাতা-পিতাকে কি সম্বোধন করা উচিত?
২৫ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম
১০৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. আপনার স্বামীর আগের স্ত্রীর দুই ছেলে আপনার জন্য স্থায়ী মাহরাম। অর্থাৎ তাদের সঙ্গে আপনার পর্দা করতে হবে না। অনুরূপভাবে, আপনার স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক সংঘটিত হয়ে থাকলে আপনার আগের ঘরের মেয়েও তার জন্য স্থায়ী মাহরাম হবে। (সূরা নিসা, আয়াত: ২২–২৩)
তবে আপনার মেয়ে ও স্বামীর দুই ছেলে পরস্পরের জন্য গাইরে মাহরাম। তাই প্রাপ্তবয়স্ক হলে তাদের মধ্যে পর্দার বিধান মেনে চলতে হবে। অবশ্য তাদের মধ্যে দুধসম্পর্কীয় বা অন্য কোনো মাহরাম সম্পর্ক থাকলে বিধান ভিন্ন হবে।
২. সৎ সন্তানদের উচিত সৎ মা-বাবার সঙ্গে সম্মানজনক ও সুন্দর আচরণ করা। তাদের অসম্মান করা, কষ্ট দেওয়া কিংবা অবজ্ঞা করা উচিত নয়। বিশেষত পিতার স্ত্রী হিসেবে সৎ মায়ের প্রতি সম্মান প্রদর্শন করা সন্তানের নৈতিক দায়িত্ব। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

إنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ.
সর্বোত্তম সদাচরণের অন্তর্ভুক্ত হলো, পিতার প্রিয়জনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৫২)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/13331
অন্যদিকে, সৎ মা-বাবারও উচিত সৎ সন্তানদের প্রতি স্নেহ, মমতা ও ন্যায়সংগত আচরণ করা। তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা বা মানসিক কষ্ট দেওয়া উচিত নয়। তবে সৎ সন্তানদের নিজের জন্মদাতা মা-বাবার মতো ভালোবাসতে না পারার কারণে কাউকে গুনাহগার বলা যাবে না।
৩. জন্মদাতা মা-বাবার পরিচয় অস্বীকার না করে ভালোবাসা ও সম্মানের জন্য সৎ বাবা-মাকে বাবা, আব্বু, মা বা আম্মু বলে সম্বোধন করা জায়েজ। তবে কাউকে এভাবে ডাকতে বাধ্য করা যাবে না।
আপনার স্বামীর ছেলেরা যদি আপনাকে আম্মু বলে ডাকতে মানসিকভাবে স্বাচ্ছন্দ্যবোধ না করে, তাহলে বড় আম্মু, খালাম্মা বা অন্য কোনো সম্মানজনক নামে ডাকতে পারে। এতে কোনো অসুবিধা নেই। তবে সম্বোধনের ক্ষেত্রে অসম্মান বা তাচ্ছিল্য করা যাবে না।
আপনার করণীয় হচ্ছে, আপনার স্বামীর ছেলেরা যেহেতু তাদের জন্মদাত্রী মাকে হারিয়েছে, তাই তাদের মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। তাদের কাছ থেকে শুরুতেই আপনাকে নিজের মায়ের মতো গ্রহণ করার প্রত্যাশা করবেন না। বরং ধৈর্য, ভালোবাসা ও সুন্দর আচরণের মাধ্যমে তাদের মন জয় করার চেষ্টা করুন।
তাদের মৃত মায়ের ব্যাপারে কখনো নেতিবাচক মন্তব্য করবেন না। আপনার স্বামীরও উচিত ছেলেদের সঙ্গে সময় দেওয়া এবং নতুন পারিবারিক সম্পর্কটি সুন্দরভাবে গড়ে তুলতে সহযোগিতা করা।

تفسير ابن كثير: (٢٢٦/٢)
وقوله تعالى: وأحل لكم ما وراء ذلكم أي ما عدا من ذكرن من المحارم، هن لكم حلال.

عمدة القاري: (١٠٠/٢٠)
باب ما يحل من النساء وما يحرم... الثالثة الأخوات والمراد الشقيقات وغيرهن من الآباء والأمهات...)

الدر المختار: (٣١/٣)
(وزوجة أصله وفرعه مطلقا) ولو بعيدا دخل بها أو لا. وأما بنت زوجة أبيه أو ابنه فحلال. ولا تحرم أم زوجة الأب ولا بنتها فأخت زوجة الأب أولى بأن لا تحرم

والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন