শরীয়াহ সম্মত ইনভেস্টমেন্টের যাকাত: মূলধন নাকি শুধুই মুনাফা?
প্রশ্নঃ ১৭৫০৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামু আলাইকুম, বর্তমানে বিভিন্ন শরিয়াহ সম্মত ইনভেস্টমেন্ট প্লাটফর্মে ১,২ বছর বা অন্য যেকোনো সময় পরিমান পর্যন্ত টাকা ইনভেস্ট করা যায়। মেয়াদ শেষ হবার পর মূলধন + প্রফিট শেয়ার ফেরত দেয়া হয়। এক্ষেত্রে যাকাতের বিধান কি? যাকাত কি শুধু প্রফিটের উপর দিবে নাকি মূলধনের উপর ও যাকাত দিতে হবে?
২৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিনিয়োগকৃত মূলধন এবং তার থেকে অর্জিত মুনাফা উভয়টি মিলিয়ে পুরো যাকাতযোগ্য সম্পদের ওপর যাকাত দেওয়া ফরজ। শুধু প্রফিটের ওপর যাকাত দিলে যাকাত আদায় হবে না; বরং মূলধন ও অর্জিত প্রফিট বা মুনাফা একত্র করে মোট অর্থের ২.৫% যাকাত প্রদান করতে হবে। শরিয়াহ সম্মত যেকোনো ইনভেস্টমেন্ট প্লাটফর্মে খাটানো টাকা ইনভেস্টরের ব্যক্তিগত মালিকানাধীন নগদ সম্পদ বা বাণিজ্যের মূলধন। যখন কোনো ব্যক্তির যাকাতের হিসাবের নির্ধারিত তারিখ আসে (অথবা মূলধন ও মুনাফা হাত পর্যন্ত পৌঁছায়/বছরের যাকাত হিসাবের দিন নির্ধারিত থাকে), তখন তার নগদ টাকা, ব্যাংকে জমা অর্থ এবং বিনিয়োগকৃত মূলধন ও অর্জিত মুনাফা সবকিছু একত্রে যোগ করে মোট সম্পদের ওপর ২.৫% যাকাত হিসাব করতে হয়। যদি বিনিয়োগের মেয়াদের কারণে মাঝপথে টাকা তোলা না যায়, তবুও প্রতি বছর নিজের হিসাব খাতায় মূলধন ও প্রফিট যোগ করে যাকাত ধরে রাখবেন এবং সম্ভব হলে অন্য টাকা দিয়ে প্রতি বছর যাকাত আদায় করে দেবেন। অথবা মেয়াদের শেষে মূলধন ও প্রফিট হাতে পাওয়ার পর পেছনের ১ বা ২ বছরের হিসাব করে একত্রে পুরো যাকাত আদায় করে দেবেন।
وأما مال المضاربة فعلى رب المال زكاة رأس المال، وحصته من الربح، وعلى المضارب زكاة حصته من الربح إذا وصلت يده إليه إن كان نصابا أو كان له من المال ما يتم به النصاب عندنا — المبسوط للسرخسي – شمس الأئمة السرخسي (٢ / ٢٠٤)
قال أصحابنا: إذا حال الحول على مال المضاربة وفيه ربح، فزكاة نصيب المضارب من الربح عليه إذا كان المال في عين واحدة أو في عينين يقسم بعضها في بعض، وإن كان في عينين لا يقسم بعضها في بعض مثل أن يشتري عبدين قيمة كل واحد منهما مثل رأس المال وجبت على رب المال زكاة رأس المال ونصيبه من الربح، ذكره الطحاوي. ولا يجب على المضارب شيء، وذكر في الجامع ما يدل على المضارب في نفسه وهو المحكي عن أبي الحسن. وقال الشافعي في أحد قوليه: زكاة الجميع على رب المال، ولا يملك المضارب شيئا من الربح قبل القسمة. — التجريد للقدوري – القدوري (٣ / ١٣٥١)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন