মহিলার মৃত্যুসংবাদ মাইকে প্রচারের বিধান
প্রশ্নঃ ১৭৫১৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের সমাজে প্রচলিত আছে কোন মহিলা মারা গেলে মাইকে তার এলান করা যাবে না। তো গতকাল এক মহিলা মারা যায় এবং সমাজের মধ্যে হট্টগোল তৈরি হয়। জানার বিষয় হলো মহিলা মারা গেলে মাইকে তার জানাজার এলান ইত্যাদি করা বৈধ কিনা জালিয়ে বাধিত করবেন।
২৪ নভেম্বর, ২০২৬
বেগমগঞ্জ
৭৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো মহিলা ইন্তেকাল করলে তাঁর মৃত্যুসংবাদ ও জানাজার সময় মসজিদের মাইকে ঘোষণা করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ। নারী ও পুরুষের মৃত্যুসংবাদ প্রচারের ক্ষেত্রে শরিয়তে কোনো পার্থক্য নেই। অতএব, ‘মহিলা মারা গেলে মাইকে তার জানাজার ঘোষণা দেওয়া যাবে না’, সমাজে প্রচলিত এ ধারণার কোনো শরয়ি ভিত্তি নেই।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মসজিদে নববিতে পরিচ্ছন্নতার কাজ করতেন একজন নারী। তিনি ইন্তেকাল করলে সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ ﷺ-কে না জানিয়েই তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করেন। পরে নবীজি ﷺ জানতে পেরে বলেন,

أَفَلَا كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ
তোমরা আমাকে তাঁর মৃত্যুর সংবাদ দিলে না কেন? অতঃপর তিনি তাঁর কবরে গিয়ে জানাজার নামাজ আদায় করেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৫৮, ১৩৩৭; সহিহ মুসলিম, হাদিস: ৯৫৬)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/444
এ হাদিস থেকে বোঝা যায়, নারীর মৃত্যুসংবাদ জানানোয় কোনো নিষেধাজ্ঞা নেই।
জানাজার ঘোষণায় নারীর ব্যক্তিগত নাম উল্লেখ করাও জায়েজ। তবে সামাজিক শালীনতা ও পারিবারিক রীতি অনুসারে তাঁর স্বামী, পিতা বা সন্তানের পরিচয়ে ঘোষণা দেওয়া যেতে পারে। এটিকে শরিয়তের বাধ্যতামূলক বিধান মনে করা যাবে না।
সুতরাং কোনো মহিলা ইন্তেকাল করলে তাঁর জানাজার সময় ও স্থান মসজিদের মাইকে ঘোষণা দিতে কোনো অসুবিধা নেই। তবে ঘোষণা সংক্ষিপ্ত ও প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, মৃতের অতিরঞ্জিত গুণগান বা অপ্রয়োজনীয় প্রচার থেকে বিরত থাকতে হবে।
অতএব, এ বিষয়ে সমাজে প্রচলিত নিষেধাজ্ঞাটি সঠিক নয়। এ নিয়ে ঝগড়া-বিবাদ না করে মানুষকে শরিয়তের সঠিক বিধান জানানো উচিত।

مراقي الفلاح بإمداد الفتاح شرح نور الإيضاح ونجاة الأرواح - (١ / ٢٢٤):
(ولا بأس بإعلام الناس بموته) بل يستحب لتكثير المصلين عليه لما روى الشيخان أن صلى الله عليه وسلم نعى لأصحابه النجاشي في اليوم الذي مات فيه وأنه نعى جعفر بن أبي طالب وزيد بن حارثة وعبد الله بن رواحة. وقال في النهاية إن كان عالمًا أو زاهدًا أو ممن يتبرك به فقد استحسن بعض المتأخرين النداء في الأسواق لجنازته وهو الأصح اهـ. وكثير من المشايخ لم يرو بأسًا بأن يؤذن بالجنازة ليؤدي أقاربه وأصدقاؤه حقه لكن لا على جهة التفخيم والإفراط في المدح.
شرح النووي على مسلم (٣ / ٣٦٩):
قوله: (أن رسول الله صلى الله عليه وسلم نعى للناس النجاشي في اليوم الذي مات فيه فخرج إلى المصلى وكبر أربع تكبيرات) ... وفيه معجزة ظاهرة لرسول الله صلى الله عليه وسلم لإعلامه بموت النجاشي وهو في الحبشة في اليوم الذي مات فيه. وفيه: استحباب الإعلام بالميت لا على صورة نعي الجاهلية، بل مجرد إعلام الصلاة عليه وتشييعه وقضاء حقه في ذلك، والذي جاء من النهي عن النعي ليس المراد به هذا، وإنما المراد نعي الجاهلية المشتمل على ذكر المفاخر وغيرها.

والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন