সুন্নাত সম্মত সিজদার পদ্ধতি
প্রশ্নঃ ১৭২৩২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সিজদাতে হাতের কনুই ডানে বামে বের হবে কিনা ? হাতের কনুই বের হলে তো জামাতে অন্যদের সমস্যা হবে,জামায়াতে ও একা একা নামাজের নিয়মে ভিন্নতা আছে কিনা? হাতের কনুই এবং হাঁটুর মাঝে কতটুকু পরিমান ফাঁকা থাকতে হবে, ফাঁকা জায়গার লম্বার পরিমাণ কতটুকু হবে? আর পিঠ কেমন রাখতে হবে পিঠ কি যতটুকু সম্ভব উঁচু থাকবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার সবগুলো প্রশ্নের উত্তরে সুন্নত সম্মত সিজদার পদ্ধতি লিখে দেওয়া হলো,
সিজদার সুন্নত সম্মত পদ্ধতি :
সিজদায় যাওয়ার সময় প্রথমে দু’হাত মাটিতে রাখবে। [আবুদাঊদ হা/৮৪০;
সিজদার সময় হাত দু’খানা ক্বিবলামুখী করবে। হাত ২ টি মাথার দু’পাশে কান বরাবর রাখবে।
[ ফিক্বহুস্ সুন্নাহ ১/১২৩; আবুদাঊদ, তিরমিযী, নায়লুল আওত্বার ৩/১২১। ]
এবং কনুই ও বগল ফাঁকা রাখবে।
পুরুষের সিজদায় বাহু শরীর থেকে পৃথক থাকবে এবং পেট উরু থেকে যথাসম্ভব আলাদা থাকবে। তবে কনুই ও হাঁটুর মাঝখানে ঠিক কত ইঞ্চি বা কত সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে, এমন কোনো নির্দিষ্ট পরিমাপ শরিয়তে নির্ধারিত নেই।
তাই সিজদার সময় নির্দিষ্ট মাপের ফাঁকা তৈরি করার জন্য শরীরকে জোর করে টানটান করা বা কনুই অতিরিক্ত ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই।
[ মিশকাত হা/৮০১।]
সিজদায় দুই কনুই উঁচু রাখবে এবং কোনভাবেই দু’হাত কুকুরের মত মাটিতে বিছিয়ে দেওয়া যাবে না।
পুরুষের জন্য সিজদায় দুই হাতের বাহু শরীরের দুই পাশ থেকে কিছুটা পৃথক রাখা সুন্নত। তবে এর অর্থ এই নয় যে, কনুই যতদূর সম্ভব ছড়িয়ে দিতে হবে কিংবা পাশের মুসল্লির জায়গা দখল করতে হবে।
বিশেষ করে জামাতে নামাজ আদায়ের সময় পাশের মুসল্লির অসুবিধা হয় এমনভাবে কনুই ছড়ানো উচিত নয়। প্রয়োজন হলে কনুই শরীরের কাছাকাছি রাখতে হবে। কনুই মাটিতে না রেখে উপরে রাখাই যথেষ্ট; এ জন্য অন্য মুসল্লিকে কষ্ট দেওয়া যাবে না।
হজরত বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا سَجَدْتَ فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ
অর্থ: “তুমি যখন সিজদা করবে, তখন দুই হাতের তালু মাটিতে রাখবে এবং দুই কনুই উঁচু করে রাখবে।” সহিহ মুসলিম, হাদিস ৪৯৪।
তদ্রূপ পুরুষের সিজদায় পেট মাটি থেকে উঁচু থাকবে এবং পেট ও উরু যথাসম্ভব পৃথক থাকবে। কিন্তু পিঠকে জোর করে সর্বোচ্চ উঁচু করে রাখা সিজদার কোনো নির্দিষ্ট শর্ত নয়।
হাদিসে এতটুকু পিঠ উঁচু রাখার কথা আছে, যাতে বুকের নীচ দিয়ে একটা বকরীর বাচ্চা যাওয়ার মত ফাঁকা থাকে।
وَعَنْ مَيْمُونَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ جَافَى بَيْنَ يَدَيْهِ حَتَّى لَوْ أَنَّ بَهْمَةً أَرَادَتْ أَنْ تَمُرَّ تَحْتَ يَدَيْهِ مَرَّتْ.
অর্থ: মায়মূনা (রা.) বলেন, নবী ﷺ যখন সিজদা করতেন, তখন তাঁর দুই বাহু শরীর থেকে এতটা পৃথক রাখতেন যে, কোনো ছাগলের বাচ্চা তাঁর বাহুর নিচ দিয়ে যেতে চাইলে যেতে পারত। মিশকাতুল মাসাবিহ, হাদিস ৮৯০; সুনান আবু দাউদ, হাদিস ৮৯৮;
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন