সাহেবে তারতিবের এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে পরবর্তী জামাতের বিধান
প্রশ্নঃ ১৬৮১৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাহেবে তারতিবের যদি এক ওয়াক্ত নামাজ কাযা হয়ে যায় আর পরবর্তী ওয়াক্তের নামাজের জামাত শুরু হয়ে যায়, তাহলে সে কি আগের ওয়াক্তের কাজা নামাজ আদায় করে নিবে নাকি পরবর্তী ওয়াক্তের জামাত ধরবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী!
প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনার জিম্মায় ছয় ওয়াক্তের কম নামাজ কাযা থাকে—তাহলে মূল বিধান হলো:
যদি পূর্বের এক ওয়াক্ত নামাজ কাযা হয়ে যায় এবং পরবর্তী ওয়াক্তের জামাত শুরু হয়ে যায়, তাহলে আগে কাযা নামাজ আদায় করবেন, এরপর বর্তমান ওয়াক্তের নামাজ পড়বেন। এর ফলে জামাত ছুটে গেলেও সমস্যা নেই।
উদাহরণ:
কারও আসরের নামাজ কাযা হয়েছে, ইতোমধ্যে মাগরিবের জামাত শুরু হয়ে গেছে। তিনি সাহেবে তারতীব হলে আগে আসরের কাযা পড়বেন, এরপর মাগরিবের নামাজ আদায় করবেন—যদিও এতে মাগরিবের জামাত ছুটে যায়।
তবে একটি ব্যতিক্রম আছে: কাযা পড়তে গেলে যদি বর্তমান ওয়াক্তের নামাজও কাযা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তখন আগে বর্তমান ওয়াক্তের নামাজ পড়বেন, এরপর কাযা করবেন।
আর যদি কারও জিম্মায় ছয় বা ততোধিক ওয়াক্ত নামাজ কাযা থাকে, তাহলে সে সাহেবে তারতীব থাকে না; তখন আগের কাযা ও বর্তমান ওয়াক্তের মধ্যে এই তারতীব জরুরি নয়।
শরঈ দলীল:
الاختیار :
'( ويقضي الفائتة إذا ذكرها كما فاتت سفرًا أو حضرًا )؛ لقوله عليه الصلاة والسلام: من نام عن صلاة أو نسيها فليصلها إذا ذكرها، فإن ذلك وقتها لا وقت لها غيره، و قوله كما فاتت لأن القضاء يحكي الأداء . قال : ( يقدمها على الوقتية إلا أن يخاف فوتها ، ويرتب الفوائت في القضاء)."
(1/70)
فتاوی شامی :
"باب قضاء الفوائت ( الترتيب بين الفروض الخمسة والوتر أداء وقضاء فرض عملي ) بمعنى ما يفوت الجواز بفوته قد مر مرارًا يعني أن الكل إن كان فائتًا لا بد من رعاية الترتيب بين الفروض الخمسة ، وكذا بينها وبين الوتر ، وكذا إن كان البعض فائتا والبعض وقتيا لا بد من رعاية الترتيب فيقضي الفائتة قبل الوقتية."(2/65)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন