ভার্সিটির পরিবেশে আমলের উপর মজবুত থাকার উপায়
প্রশ্নঃ ১৬৭০০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ক্যাম্পাসের নানা রকম ফিতনার পরিবেশে থেকেও কিভাবে নিজের আত্মশুদ্ধি, ইসলাহ করা যেতে পারে, জীবনের প্রতিটা ক্ষেত্রে দুনিয়ামুখী চিন্তাধারা থেকে বের হয়ে আখিরাতমুখী করা যেতে পারে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত নাজুক। সেখানে দ্বীনী মেজায নিয়ে থাকা বড় কঠিন। পড়ালেখা করার জন্য সেখানে অবস্থান করতে হয়। তাই এই প্রতিকূল পরিবেশে নিজের ঈমান আমল হেফাজত করার জন্য কয়েকটি কাজ গুরুত্বের সাথে করা উচিত।
১. নেক মানুষদের সোহবতে বেশি আসা যাওয়া করা। নেককারদের পরিবেশে নিজের মন ভালো থাকে। গুনাহের পরিবেশ অন্তর কলুষিত করে।
২. পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা। আল্লাহ তায়ালা বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। তাই নামাজের উপর মজবুত ভাবে জমে থাকতে পারলে অনেক গুনাহ ছুটে যাবে।
৩. বেপর্দা পরিবেশে ইচ্ছে করে নজর হেফাজত করে চলাচল করা। একটু ভুল জায়গায় দৃষ্টিপাত মানুষের ইবাদতের আগ্রহ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া।
৪. শুক্রবার বা অন্য সময় কোনো হক্কানী আলেমের কাছে সর্ব বিষয়ে পরামর্শ গ্রহণ করা। এতে করে কুরআন হাদীসের নূরে জীবন চালানো সহজ হয়।
৫. আলেমদের পরামর্শ নিয়ে আমলে আগ্রহের জন্য দ্বীনি কিতাবাদী পড়তে থাকা। এতে অনেক অজানা বিষয় জানা হয়। শরীয়তের মাসায়েলের ইলম অর্জন হয়।
আল্লাহ তাআলা আপনাকে এই প্রতিকূল পরিবেশে ঈমান আমলের উপর মজবুত রাখেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন