যে আত্মীয় কালো জাদু করে ক্ষতি করার চেষ্টা করে, তার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার বিধান
প্রশ্নঃ ১৭২৩৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিবারের কারো দ্বারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলে, এবং বিভিন্ন ভাবে সেটা প্রমানিত হলে। ঐ সদস্যের সাথে যদি যোগাযোগ বন্ধ করে দেই তাহলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ হবে? পরিবারের মানুষ জাদুকারী হলে বাঁচার উপায় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক করা কুফরি ও কবিরা গুনাহ। শরীয়তে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব এবং তা ছিন্ন করা হারাম হলেও আত্মরক্ষা ও দ্বীন রক্ষার খাতিরে অনিষ্টকারী ব্যক্তির ক্ষতি থেকে বাঁচা জরুরি।
যদি নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে পরিবারের কোনো সদস্য জাদুটোনা করে শারীরিক, মানসিক বা দ্বীনি ক্ষতিসাধন করছে, তবে নিজের নিরাপত্তা ও ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে তার সাথে মেলামেশা ও কিছুটা দূরত্ব বজায় রাখা গুনাহ হবে না। ইসলামের সাধারণ মূলনীতি হলো: কোনো মুসলমানের ক্ষতিসাধনের আশঙ্কা থাকলে বা ক্ষতির পথ বন্ধ করার জন্য তার সংস্পর্শ বর্জন করা বৈধ। তবে অন্তরে অহেতুক স্থায়ী শত্রুতা না রাখা। সুযোগ থাকলে দূর থেকে দোয়া বা সালাম বা খোঁজ নেওয়া উত্তম।
পরিবারের জাদুকর থেকে বাঁচার উপায়:
১. তার দেওয়া খাবার-পানীয় গ্রহণ না করা, ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকে তাকে দূরে রাখা এবং তার সাথে নির্জন বা একান্ত বৈঠক এড়িয়ে চলা।
২. সকাল-সন্ধ্যায় এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার পাঠ করে শরীরে ফুঁ দেওয়া।
• সূরা বাকারাহ পাঠ করা বা ঘরে তিলাওয়াত চালু রাখা।
• বিশেষ দোয়াসমূহ নিয়মিত পড়া। যেমন:
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
এবং
بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ العَلِيمُ
৩. কোনো অভিজ্ঞ আলেমের মাধ্যমে শরীয়তসম্মত ঝাড়ফুঁক (রুকইয়াহ আশ-শারইয়্যাহ) গ্রহণ করা।
في صحيح البخاري ٦٠٧٧
قال رسول الله صلى الله عليه وسلم: « لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ »
https://darulifta-deoband.com/home/ur/halal-haram/608289
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন