ইসলামী ব্যাংক হাসপাতালে মেডিকেল অফিসার পদে চাকরি করার হুকুম
প্রশ্নঃ ১৫৯১৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন ডাক্তারের ইসলামী ব্যাংক হাসপাতালে মেডিকেল অফিসার পদে উপার্জন করা অর্থ কি হালাল? হাসপাতাল কর্তৃক প্রদানকৃত বেতন কি কোনোভাবে ব্যাংকের সাথে সম্পর্কিত?
২৮ জুন, ২০২৬
নেত্রকোণা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী ব্যাংক হাসপাতালের একজন মেডিকেল অফিসারের উপার্জন মূলত তাঁর চিকিৎসা সেবারই পারিশ্রমিক। চিকিৎসা সেবা যেহেতু একটি বৈধ ও পুণ্যময় পেশা, তাই এর বিনিময়ে অর্জিত বেতনও সম্পূর্ণ হালাল।
শুধু হাসপাতালের মালিক বা পৃষ্ঠপোষক কোনো ব্যাংক হওয়ার কারণে সেই বেতন হারাম হয়ে যায় না। কারণ, হাসপাতাল কর্তৃক প্রদানকৃত বেতন ব্যাংকের মূল সুদি বা বিতর্কিত আয়ের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
ইসলামি ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতি হলো:
الحُرْمَةُ إذَا لَمْ تَتَعَيَّنْ لَا تَتَعَدَّى
অর্থ: হারাম বিষয়টি যদি (সুনির্দিষ্ট অর্থের মধ্যে) নিশ্চিতভাবে চিহ্নিত না হয়, তবে তার হুকুম অন্যত্র প্রসারিত হয় না।
অর্থাৎ, ইসলামী ব্যাংক হাসপাতাল ডাক্তারদের যে বেতন দিচ্ছে তা সরাসরি কোনো সুদের টাকা বা হারাম টাকা হওয়ার ব্যাপারে নিশ্চিতভাবে কোন প্রমাণ নেই। তাই হাসপাতালের বেতনের ওপর হারামের হুকুম আসবে না।
ফিকহের আরেকটি সর্বসম্মত মূলনীতি হলো:
الأَصْلُ فِي المُعَامَلَاتِ الإِبَاحَةُ
অর্থ: লেনদেন ও পারস্পরিক কার্যাবলির মূল বিধান হলো তা বৈধ। অর্থাৎ, যতক্ষণ পর্যন্ত শরিয়তের কোনো অকাট্য দলিলের ভিত্তিতে কোনো কাজ হারাম বা নাজায়েজ হওয়া প্রমাণিত না হয়, ততক্ষণ তা বৈধ হিসেবেই বিবেচিত হবে।
এই সমস্ত মূলনীতির আলোকে ইসলামী ব্যাংক হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে চাকরি করায় শরিয়তের দৃষ্টিতে কোনো বাধা বা সমস্যা নেই।
তাছাড়া, সাধারণত হাসপাতালের নিজস্ব আয় (রোগীদের ফি, কেবিন ভাড়া ও ল্যাব টেস্টের ইত্যাদি টাকা) থেকেই ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়। আর হাসপাতালের এই অধিকাংশ ইনকামই হালাল।
সুতরাং, একজন ডাক্তারের জন্য ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরি করে প্রাপ্ত বেতন ও উপার্জন হালাল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
বোনের সাথে যিনা
পরিবহনে ননমাহরাম নারীর সাথে বসা কি জায়েজ?
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১