দুধ পান করানোর সময়কাল
প্রশ্নঃ ১১৬৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছেলের বয়স ২ বছর ২মাস। খাওয়া দাওয়া করতে তেমন চায় না।স্বাস্থ্য ও তেমন ভালো না। বাবার আর্থিক অবস্থা এমন যে প্রতিমাসে দুধ কিনতে পারেন না।২ বছর হওয়ার কদিন আগেই মা বুকের দুধ ছাড়ায়। কিন্তু রাতে অনেক কান্না করে কিছুতেই সামলানো যায় না তাই বুকের দুধ খাওয়ায়। আর্থিক অবস্থা ভালো না থাকায় মা এখন বুকের দুধ খাওয়াচ্ছে।ইসলামে তো বলা আছে ছেলের ২ বছর আর মেয়ে বাবুর ২.৫ বছর পর্যন্ত দুধ পান করাতে। এখন কী তার গুনাহ হবে? তার কী করণীয়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাচ্চা ছেলে-মেয়ের দুধ ছাড়ানোর সময় সীমা :
বাচ্চা ছেলে-মেয়ের দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা দু'বছর। এই দুই বছর চাঁদের তারিখ হিসেবে গণ্য করতে হবে। ইংরেজি বর্ষের তুলনায় চান্দ্রবর্ষ ২০ দিন কম হবে।
অতএব বাচ্চাকে দ্রুত দুধ ছাড়িয়ে দিন।
দুধ ছাড়ানোর একটি কৌশল হতে পারে, বাজারে ছোট প্যাকেটে (চিনি ও দুধ মুক্ত) কালো কফি পাওয়া যায়। সামান্য কফি হাতে নিয়ে স্তনের বোঁটাতে মেখে নিলে কফির তিক্ততায় বাচ্চা দুধে মুখ দিতে চাইবে না। দু এক দিনের মধ্যেই বাচ্চাকে দুধ ছাড়ানো সম্ভব হবে ইনশাআল্লাহ।
وَالۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَہُنَّ حَوۡلَیۡنِ کَامِلَیۡنِ لِمَنۡ اَرَادَ اَنۡ یُّتِمَّ الرَّضَاعَۃَ ؕ وَعَلَی الۡمَوۡلُوۡدِ لَہٗ رِزۡقُہُنَّ وَکِسۡوَتُہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ لَا تُکَلَّفُ نَفۡسٌ اِلَّا وُسۡعَہَا ۚ لَا تُضَآرَّ وَالِدَۃٌۢ بِوَلَدِہَا وَلَا مَوۡلُوۡدٌ لَّہٗ بِوَلَدِہٖ ٭ وَعَلَی الۡوَارِثِ مِثۡلُ ذٰلِکَ ۚ فَاِنۡ اَرَادَا فِصَالًا عَنۡ تَرَاضٍ مِّنۡہُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیۡہِمَا ؕ وَاِنۡ اَرَدۡتُّمۡ اَنۡ تَسۡتَرۡضِعُوۡۤا اَوۡلَادَکُمۡ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِذَا سَلَّمۡتُمۡ مَّاۤ اٰتَیۡتُمۡ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ
আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু’বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। আর সন্তানের অধিকারী অর্থাৎ, পিতার উপর হলো সে সমস্ত নারীর খোর-পোষের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী। কাউকে তার সামর্থাতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না। আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর ওয়ারিসদের উপরও দায়িত্ব এই। তারপর যদি পিতা-মাতা ইচ্ছা করে, তাহলে দু’বছরের ভিতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়িয়ে দিতে পারে, তাতে তাদের কোন পাপ নেই, আর যদি তোমরা কোন ধাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও, তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও তাতেও কোন পাপ নেই। আর আল্লাহকে ভয় কর এবং জেনে রেখো যে, আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভাল করেই দেখেন।
—আল বাকারা - ২৩৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান