পিতার জুলুমের কারণে সম্পর্ক ছিন্ন করার বিধান
প্রশ্নঃ ১৬৯৬৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী-স্ত্রীর ডির্বোস হয়েছে সন্তান থাকাকালীন মা সন্তান আলাদা থাকে সন্তানের কোন খোজ নেয় না বাবায় যখন সন্তান বড় হইছে কাজ কাম করতে পারে তখন খোঁজখবর নেয় বাবায় ২য় বিয়ে করে সন্তান হয়েছে বাবায় আগের সন্তানকে সবকিছু থেকে বঞ্চিত করেছে এখন ছেলে যদি বাবাকে মেনে না নেয় তাহলেে গুনাহ কি গুনাহ হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে সন্তান প্রতিপালন, ভরণপোষণ এবং সঠিক শিক্ষা দেওয়া বাবার অন্যতম
প্রধান দায়িত্ব। সন্তান ছোট থাকা অবস্থায় কোনো খোঁজখবর না নেওয়া এবং প্রাপ্তবয়স্ক
হওয়ার পর সম্পূর্ণ সম্পত্তি থেকে বঞ্ছিত করা অত্যন্ত গুরুতর অপরাধ। কোনো বাবাই তার
সন্তানের সাথে এমন অবিচার করার অধিকার রাখেন না। মিরাস আল্লাহ তাআলার নির্ধারিত
বিধান, বাবা চাইলেই কারণ ছাড়া
কোনো সন্তানকে ত্যাজ্যপুত্র, মিরাস থেকে
সম্পূর্ণ বঞ্চিত করতে পারেন না।
তবে বাবা যতই অন্যায় করুক না কেন, ইসলামে মা-বাবার সাথে ব্যবহারের ক্ষেত্রে কিছু
সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বাবা তার দায়িত্ব পালন না করে গুনাহগার হয়েছেন, কিন্তু সন্তান হিসেবে ছেলে যদি তাকে সরাসরি
অমান্য করে, গালিগালাজ করে, কটু কথা বলে বা বাবার কোনো সম্মান না রাখে—তবে সন্তান হিসেবে
ছেলেরও গুনাহ হবে। বাবার খারাপ ব্যবহারের বদলা খারাপ ব্যবহার দিয়ে নেওয়া ইসলামে
জায়েজ নেই। আল্লাহ
তায়ালা ইরশাদ করেন,
وَاِنۡ جَاہَدٰکَ عَلٰۤی اَنۡ تُشۡرِکَ
بِیۡ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ۙ فَلَا تُطِعۡہُمَا وَصَاحِبۡہُمَا فِی الدُّنۡیَا مَعۡرُوۡفًا
অর্থ: যদি মা বাবা এমন
কাউকে (প্রভুত্বে) আমার সমকক্ষ সাব্যস্ত করার জন্য তোমাকে চাপ দেয়, যে সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের কথা মানবে না। তবে দুনিয়ায় তাদের
সাথে সদ্ভাবে থাকবে।– সূরা লোকমান, ১৫
বাবা যদি এমন কোনো দাবি করেন যা ছেলের জন্য
ক্ষতির কারণ হয় , তবে তা না মানলে
গুনাহ হবে না। কিন্তু তাকে অভদ্রভাবে প্রত্যাখ্যান না করে শরিয়তের সীমার মধ্যে
থেকে মর্যাদা বজায় রেখে চলা উচিত। মনের গভীরের কষ্ট থাকা সত্ত্বেও বাবার সাথে
ন্যূনতম শালীনতা ও ভদ্রতা বজায় রেখে কথা বলা এবং ইসলামি শিষ্টাচার বজায় রাখা
আবশ্যক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন