ইমু হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে ভিডিও কলে কথা বলা কি জায়েজ আছে?
প্রশ্নঃ ৯৮০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমোতে ভিডিও কলে কথা বলা কি জায়েজ আছে? এর আগে এক বড় আলেমের মুখে শুনেছিলাম ইমুতে ভিডিও কলে কথা বলা নাজায়েজ দেওবন্দ থেকে নাকি এই ফতোয়া দিয়েছে। দলিলসহ জানালে উপকৃত হতাম।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মোবাইল ও ট্যাবের ফ্রন্ট ক্যামেরা বা ল্যাপটবের ওয়েব ক্যামেরা, এগুলো সবই আয়নার হুকুমে। আয়নায় যেমন প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি এই ক্যামেরাগুলোর মাধ্যমেও অপর পাশে থাকা ব্যক্তির চেহারা দেখা যায়।
তাই যাদের সঙ্গে কথা বলা ও দেখা করা জায়েজ, তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলা ও দেখা করাও জায়েজ। শর্ত হলো, কলটি রেকর্ড করা যাবে না। স্কিন শট নেওয়া যাবে না। যেহেতু এখনো বেশির ভাগ ফিকহবিদের মতে ছবি-ভিডিও নিষিদ্ধ। কিন্তু যাদের সঙ্গে দেখা করা নিষিদ্ধ; বরং পর্দা করা ফরজ, তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলাও নিষিদ্ধ।
-(সুরা : নূর, আয়াত : ৩০-৩১; ফিকহি মাক্বালাত : ৪/১২৩-১৩০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান