স্কিনকেয়ার পেজের মডারেটর হিসেবে বেপর্দা ভিডিও ও মিউজিকযুক্ত পোস্ট করার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৫৫৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamualaikum. ami ekti skincare Facebook page er moderator hishebe jog dite chacchi. shekhane protidin 8-10 ti post share dite hobe jekhane meyera product bebohar kore review video banacche. kichu video western meyeder. kichute music thakte pare. egulo post kora ki amr jonne jayej hobe?
২১ আগস্ট, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হালাল প্রসাধনী সামগ্রীর প্রচার করা মূলগতভাবে জায়েজ হলেও, অনৈসলামিক বা শরীয়তবিরোধী কনটেন্টের মাধ্যমে প্রচার করা জায়েজ নয়। তাই বেপর্দা বা অশালীন দৃশ্যযুক্ত ভিডিও প্রচার করা জায়েজ হবে না।
অনুরূপভাবে বাদ্যযন্ত্রের মিউজিকযুক্ত ভিডিও প্রচার করাও জায়েজ হবে না।
হাদীসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ، يَسْتَحِلُّونَ الحِرَ وَالحَرِيرَ، وَالخَمْرَ وَالمَعَازِفَ
অর্থ: আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।
[সহীহ বুখারী, হাদীস: ৫৫৯০]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/5189)
শরীয়তের দৃষ্টিতে, যে কাজ নিজে করা বা দেখা হারাম, সে কাজের প্রচার-প্রসার করা, শেয়ার দেওয়া বা মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করাও জায়েজ নয়।
আল্লাহ তাআলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ: তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না।
[সূরা আল-মাইদাহ: ২]
অন্যত্র আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
অর্থ: যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
[সূরা আন-নূর: ১৯]
রাসূলুল্লাহ ﷺ আরও বলেছেন,
مَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ
অর্থ: যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার ওপর সে সকল অনুসারীর গুনাহের মতো গুনাহ বর্তাবে।
[সহীহ মুসলিম, হাদীস: ২৬৭৪]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/13609)
সুতরাং, যেহেতু এই মডারেটরের কাজে নিয়মিত বেপর্দা নারীদের ভিডিও ও মিউজিকযুক্ত কনটেন্ট পোস্ট করা বাধ্যতামূলক, তাই এই শর্তে কাজটি করা জায়েজ হবে না।
তবে পেজ কর্তৃপক্ষ যদি আপনাকে বেপর্দা নারীদের ছবি বা ভিডিও ও মিউজিকযুক্ত ভিডিও ছাড়া শুধু প্রসাধনীর ছবি, লিখিত তথ্য এবং শরীয়তে নিষিদ্ধ নয় এমন পোস্ট করার দায়িত্ব দেয়, তাহলে সে কাজ করা জায়েজ হবে।
সারকথা: আপনার বর্ণিত অবস্থায়, যেহেতু নিয়মিত এমন ভিডিও পোস্ট করতে হবে যাতে বেপর্দা নারীদের উপস্থিতি ও মিউজিক থাকতে পারে, তাই এই কাজটি গ্রহণ করা থেকে বিরত থাকা আবশ্যক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১