প্রশ্নঃ ২২০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাহেবে তারতীব ব্যক্তি-অর্থাৎ যার যিম্মায় কোনো অনাদায়ী কাযা নামায নেই বা থাকলেও তা ছয় ওয়াক্তের কম আছে-তার জন্য কি এমন ব্যক্তির পিছনে ইক্তেদা করা সহীহ হবে, যার যিম্মায় অনেক কাযা নামায রয়ে গেছে? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যার যিম্মায় অনেক নামায কাযা আছে সে ব্যক্তি ইমামতির যোগ্য হলে তাকেও ইমাম বানানো জায়েয আছে। আর তার পেছনে সাহেবে তারতীব ও অন্যদের নামায আদায় করাও সহীহ হবে। কিন্তু নিজের যিম্মায় অনেক নামায কাযা রেখে দিয়ে উদাসীন থাকা মুমিনের শান নয়; বরং তার কর্তব্য হল, যথাশীঘ্র সেগুলোর কাযা আদায় করে নেওয়া এবং আল্লাহর দরবারে ইস্তিগফার করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান