প্রশ্নঃ ২০১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রাপ্তবয়ষ্ক হওয়ার পর এক রমযান মাসে বিনা ওজরে ইচ্ছাকৃত ৫টি রোযা ভেঙ্গে ফেলি। পরে আমি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং ঐ রোযাগুলোর কাযা করি। পরবর্তীতে জানতে পারি যে, ইচ্ছাকৃত রোযা ভাঙলে কাফফারা ওয়াজিব হয়। তাই হুজুরের কাছে আমার প্রশ্ন হল, আমাকে প্রতিটি রোযার জন্য ভিন্ন ভিন্ন কাফফারা দিতে হবে নাকি একটি কাফফারা দিলেই যথেষ্ট হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে সবগুলো রোযার জন্য একটি কাফফারা দেওয়াই যথেষ্ট। কাফফারা হল, চন্দ্রমাস হিসেবে পূর্ণ দুই মাস কিংবা ধারাবাহিক ৬০ টি রোযা রাখা। রোযা রাখতে সক্ষম না হলে ৬০ জন ফকির-মিসকীনকে দুই বেলা পেট ভরে খাওয়াতে হবে। অথবা প্রত্যেককে এর মূল্য দিয়ে দিতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন