নিয়মিত নফল রোজার বিশেষ দিন ও সেহরির সময়
প্রশ্নঃ ১৬৮৮৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বছরের ভিতরে ৩০ টা রোজা ফরজ এখন আমার প্রশ্ন হল নফল রোজা গুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের কোন কোন দিনে রাখতেন বিশেষ করে। সেহরি কোন টাইমে খাব
১৩ সেপ্টেম্বর, ২০২৬
কেরানীগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রমজানের ৩০টি রোজা ফরজ। এর বাইরে রাসূলুল্লাহ ﷺ বিভিন্ন সময়ে নফল রোজা রাখতেন। সপ্তাহের হিসেবে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত।
হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন-
تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الاثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ
“সোমবার ও বৃহস্পতিবার আমলসমূহ পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার।” -জামে তিরমিজি: ৭৪৭
এ ছাড়া প্রতি মাসে তিন দিন রোজা রাখা সুন্নত। হজরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন-
أَوْصَانِي خَلِيلِي بِثَلَاثٍ: صِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ...
“আমার প্রিয় বন্ধু (রাসূলুল্লাহ ﷺ) আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন; তার মধ্যে একটি হলো প্রতি মাসে তিন দিন রোজা রাখা।” -সহিহ বুখারি: ১১৭৮; সহিহ মুসলিম: ৭২১
এই তিন দিন হিজরী প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ। হজরত আবু যার রা.-কে রাসুলুল্লাহ ﷺ বলেন-
إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلَاثًا، فَصُمْ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ
“তুমি যখন কোনো মাসে তিন দিন রোজা রাখবে, তখন ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখবে।” -জামে তিরমিজি: ৭৬১
সেহরির সময়
সেহরির জন্য প্রতিদিন একই সময় নয়। প্রতিদিন সুবহে সাদিক বা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত সেহরি খাওয়া যায়। তবে শেষ রাতের দিকে সেহরি করা উত্তম। সুবহে সাদিক শুরু হয়ে গেলে আর সেহরি খাওয়া যাবে না।
উল্লেখ্য, সেহরির সময় নিয়মিত পরিবর্তন হয়। তাই আপনি প্রতিদিনের সময় জানার জন্য আমাদের ‘‘মুসলিম বাংলা’’ এ্যাপ বা নির্ভরযোগ্য ‘‘নামায রোযার স্থায়ী ক্যালেন্ডার’’ ব্যবহার করতে পারেন।
সুতরাং নফল রোজার একটি সুন্দর আমল হতে পারে- প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা এবং সম্ভব হলে প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১