ঘুমন্ত অবস্থায় পানাহারের কারণে রোজা ভেঙ্গে যাবে
প্রশ্নঃ ১৪৪৯৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এক রমজানে সুবহে সাদিকের নির্ধারিত সময়ের মধ্যে জাগ্রত হতে পারিনি । এমতাবস্থায় সুবহে সাদিকের পর রাত বাকি আছে মনে করে কেউ যদি আমাকে সেহরির উদ্দেশ্যে
ঘুমের মধ্যেই কিছু খাইয়ে দেয় তবে কি আমার রোজা হয়ে যাবে নাকি সেই রোজা ভঙ্গ হয়ে যাবে ? উল্লেখ্য আমাকে ঘুমের মধ্যে খাওয়ানোর পরেও ঘুম গাঢ় হওয়ার কারণে আমি কোনভাবেই বিষয়টি টের পাইনি ।
১৫ মার্চ, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় দ্বীনি ভাই, ঘুমন্ত অবস্থায় নিজে নিজেই কোনো কিছু খেয়ে ফেললে বা অন্য কেউ কিছু খাইয়ে দিলে অথবা ঘুমানোর সময় মুখ খোলা থাকার কারণে বৃষ্টির পানি বা অন্য কোনো পানির ফোঁটা মুখে পড়ে সরাসরি গলায় চলে গেলে রোজা ভেঙ্গে যাবে।
যদি সে জাগ্রত হওয়ার পড়ে পানাহারের বিষয় জানতে পারে বা নিশ্চিত হয়, তাহলে শুধু মাত্র উক্ত রোজার কাজা আদায় করতে হবে। কাফফারা দেওয়ার প্রয়োজন নেই। আর পানাহারের বিষয় জানতে না পারলে কিছুই লাগবে না।
* সেমতে আপনার রোজা ভেঙ্গে গেছে পরবর্তীতে এর কাজা করে নিতে হবে। তবে কাফফারা দেওয়ার প্রয়োজন নেই।
* এ ক্ষেত্রে দিনের বাকি অংশ রোজাদারের মতোই না খেয়ে থাকতে হবে রজাদারের সাদৃশ্য এবং রমজান মাসের সম্মানার্থে, যদিও রোজাটি পরে কাজা করতে হবে।
مراجع الجواب:
(البحر الرائق، المكتبة الشاملة، كتاب الصوم، باب ما يفسد الصوم وما لا يفسده - 2\293)
خِلَافُ الْمَذْهَبِ، وَفِي فَتَاوَى قَاضِي خَانْ: النَّائِمُ إذَا شَرِبَ فَسَدَ صَوْمُهُ وَلَيْسَ هُوَ كَالنَّاسِي؛ لِأَنَّ النَّائِمَ ذَاهِبُ الْعَقْلِ وَإِذَا ذَبَحَ لَمْ تُؤْكَلْ ذَبِيحَتُهُ، وَتُؤْكَلُ ذَبِيحَةُ مَنْ نَسِيَ التَّسْمِيَةَ.
(الفتاوى الهندية، المكتبة الشاملة، كتاب الصوم، الباب الأول في تعريفه وتقسيمه وسببه ووقته وشرطه، النوع الأول ما يوجب القضاء دون الكفارة - 1\202)
النائم إذا شرب فسد صومه، وليس هو كالناسي؛ لأن النائم أو ذاهب العقل إذا ذبح لم تؤكل ذبيحته وتؤكل ذبيحة من نسي، كذا في فتاوى قاضي خان.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১