প্রশ্নঃ ১৯২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মসজিদে গিয়ে যখন ইমাম সাহেবকে রুকুতে পাই তখন কি তাকবীরে তাহরীমা বলে হাত বেঁধে তারপর রুকুতে যাব, নাকি হাত না বেঁধে সোজা রুকুতে চলে যাব? এ অবস্থায় তাকবীরে তাহরীমার পর রুকুর জন্য কি আলাদা করে তাকবীর বলতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলবেন। অতপর হাত না বেঁধে তাকবীর বলে রুকুতে চলে যাবেন। অবশ্য এক্ষেত্রে রুকুর জন্য আলাদা করে তাকবীর না বললেও চলবে। সাহাবা-তাবেয়ীন থেকে এক্ষেত্রে রুকুর তাকবীর বলা না বলা উভয় ধরনের বক্তব্য ও আমল আছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান