লটারির মাধ্যমে ওমরাহ পালনের বিধান
প্রশ্নঃ ১৭৪২১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ি ওয়া বারাকাতুহ কোরআনে আল্লাহ তা য়া'লা বলেছেন লটারি হারাম, তাহলে লটারির মাধ্যমে কি ওমরা করতে যাওয়া যাবে?
১৪ নভেম্বর, ২০২৬
কোটচাঁদপুর
০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
লটারির মাধ্যমে ওমরা করার বিধান নির্ভর করবে লটারির পদ্ধতি ও অর্থের উৎসের ওপর। কেননা, সব ধরনের লটারি হারাম নয়। কোনো কোনো লটারি জুয়া বা কিমারের অন্তর্ভুক্ত, আবার কোনোটি কেবল নির্বাচনের পদ্ধতি, যা ফিকহের পরিভাষায় (القرعة) নামে পরিচিত।
১. হারাম লটারি: যদি অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা জমা করে বিজয়ীকে ওমরা করানো হয়, তাহলে তা জুয়া হওয়ার কারণে হারাম। আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ অপবিত্র, শয়তানের কাজ। অতএব, তোমরা এগুলো বর্জন করো। (সূরা আল-মায়িদা: ৯০)
এভাবে সংগৃহীত অর্থ দিয়ে বিজয়ী ওমরা করলে অন্য অংশগ্রহণকারীদের অর্থ তার জন্য বৈধ হবে না, বরং প্রকৃত মালিকদের ফেরত দিতে হবে।
২. জায়েজ লটারি: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব অর্থে বিনামূল্যে লটারির আয়োজন করে কাউকে ওমরাহ করানোর সুযোগ দিলে তা জায়েজ। কারণ, এটি জুয়া নয়; বরং উপহার প্রদানের একটি পদ্ধতি। তবে অর্থের মালিকানা ও ব্যবহারের শর্ত শরিয়তসম্মত হতে হবে। উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত,
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ
রাসুলুল্লাহ ﷺ যখন কোনো সফরে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর স্ত্রীদের মধ্যে কুরআহ করতেন। তাঁদের মধ্যে যার নাম উঠত, তাঁকে সঙ্গে নিয়ে সফরে যেতেন। (সহিহ বুখারি)হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/2422
এ হাদিস থেকে প্রমাণিত হয়, সমান অধিকারী বা উপযুক্ত ব্যক্তিদের মধ্য থেকে কাউকে নির্বাচনের জন্য কুরআহ বা ড্র পদ্ধতি অবলম্বন করা বৈধ।
فتاوی شامی:
لأن القمار من القمر الذي يزداد تارة وينقص أخرى، وسمي القمار قمارا لأن كل واحد من المقامرين ممن يجوز أن يذهب ماله إلى صاحبه، ويجوز أن يستفيد مال صاحبه وهو حرام بالنص، ولا كذلك إذا شرط من جانب واحد لأن الزيادة والنقصان لا تمكن فيهما بل في أحدهما تمكن الزيادة، وفي الآخر الانتقاص فقط فلا تكون مقامرة لأنها مفاعلة منه زيلعي.
(كتاب الحظر والإباحة، فصل في البيع، ج:6، ص:403)
لأن القمار من القمر الذي يزداد تارة وينقص أخرى، وسمي القمار قمارا لأن كل واحد من المقامرين ممن يجوز أن يذهب ماله إلى صاحبه، ويجوز أن يستفيد مال صاحبه وهو حرام بالنص، ولا كذلك إذا شرط من جانب واحد لأن الزيادة والنقصان لا تمكن فيهما بل في أحدهما تمكن الزيادة، وفي الآخر الانتقاص فقط فلا تكون مقامرة لأنها مفاعلة منه زيلعي.
(كتاب الحظر والإباحة، فصل في البيع، ج:6، ص:403)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন