প্রাইভেট মাদরাসার উদ্বৃত্ত টাকা পরিচালকের নেওয়া
প্রশ্নঃ ১৭২২৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রাইভেট মাদরাসায় বছর শেষে বেঁচে যাওয়া পুরো টাকা কি পরিচালক নিয়ে নিতে পারবে?
২১ অক্টোবর, ২০২৬
মুন্সিগঞ্জ
১৫৪ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রাইভেট মাদরাসায় বছর শেষে বেঁচে যাওয়া উদ্বৃত্ত অর্থ পরিচালক ব্যক্তিগতভাবে নিতে পারবেন কি না, তা নির্ভর করে মাদরাসাটির মালিকানা, অর্থের উৎস, দাতাদের শর্ত এবং পরিচালকের সঙ্গে প্রতিষ্ঠানের চুক্তির ওপর।
এক. যদি মাদরাসাটি ব্যক্তিমালিকানাধীন একটি সেবামূলক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক উদ্যোগ হিসেবে পরিচালিত হয়,
১. পরিচালক বা উদ্যোক্তারা নিজেদের ব্যক্তিগত অর্থ বা পুঁজিতে মাদরাসাটি প্রতিষ্ঠা করেছেন।
২. মাদরাসার আয়ের একমাত্র উৎস হলো ছাত্রদের বেতন ও ফি।
৩. জনগণের কাছ থেকে কোনো প্রকার দান-অনুদান, যাকাত, ফিতরা বা ওয়াকফকৃত অর্থ গ্রহণ করা হয় না।
দুই. যদি মাদরাসাটি ব্যক্তিমালিকানাধীন না হয়,
১. সাধারণ মানুষের কাছ থেকে অনুদান বা চাঁদা তোলা হয়।
২. যাকাত, ফিতরা বা এতিম ফান্ডের টাকা গ্রহণ করা হয়।
৩. কিংবা মাদরাসার জমি, ভবন কোনো ওয়াকফকৃত বা জনকল্যাণমূলক জায়গায় অবস্থিত।
এমন মাদরাসার ক্ষেত্রে পরিচালক কখনোই মাদরাসার ফান্ডের মালিক নন; বরং তিনি কেবল একজন আমিন ও মুতাওয়াল্লি (ট্রাস্টি)।
দাতা ও অভিভাবকগণ টাকা দিয়েছেন মাদরাসার কল্যাণে এবং দ্বীনি শিক্ষার প্রসারে।
বছর শেষে যে টাকাই বেঁচে যাক না কেন, তা মাদরাসার তহবিলেই জমা থাকবে এবং পরবর্তী বছরে মাদরাসার কাজেই খরচ করতে হবে। পরিচালক নিজের নির্ধারিত মাসিক বেতন, ভাতার বাইরে উদ্বৃত্ত ফান্ড থেকে এক পয়সাও নিজের পকেটে নেওয়া হারাম।

শরিয়তের পরিভাষায় এটি একটি ইজারা (সেবামূলক ব্যবসা) চুক্তি। ছাত্ররা পড়ালেখা ও ব্যবস্থাপনার সেবার বিনিময়ে ফি প্রদান করে। সুতরাং শিক্ষক-কর্মচারীদের বেতন, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল এবং অন্যান্য যাবতীয় খরচ পরিশোধ করার পর বছর শেষে যে টাকা উদ্বৃত্ত থাকবে, তা বাণিজ্যিক মুনাফা। এই টাকা পরিচালক বা মালিকের নিজের পকেটে নেওয়া জায়েজ।
দুই. যদি মাদরাসাটি ব্যক্তিমালিকানাধীন না হয়,
১. সাধারণ মানুষের কাছ থেকে অনুদান বা চাঁদা তোলা হয়।
২. যাকাত, ফিতরা বা এতিম ফান্ডের টাকা গ্রহণ করা হয়।
৩. কিংবা মাদরাসার জমি, ভবন কোনো ওয়াকফকৃত বা জনকল্যাণমূলক জায়গায় অবস্থিত।
এমন মাদরাসার ক্ষেত্রে পরিচালক কখনোই মাদরাসার ফান্ডের মালিক নন; বরং তিনি কেবল একজন আমিন ও মুতাওয়াল্লি (ট্রাস্টি)।
দাতা ও অভিভাবকগণ টাকা দিয়েছেন মাদরাসার কল্যাণে এবং দ্বীনি শিক্ষার প্রসারে।
বছর শেষে যে টাকাই বেঁচে যাক না কেন, তা মাদরাসার তহবিলেই জমা থাকবে এবং পরবর্তী বছরে মাদরাসার কাজেই খরচ করতে হবে। পরিচালক নিজের নির্ধারিত মাসিক বেতন, ভাতার বাইরে উদ্বৃত্ত ফান্ড থেকে এক পয়সাও নিজের পকেটে নেওয়া হারাম।
بدائع الصنائع:
"للمالك أن يتصرف في ملكه أي تصرف شاء."
(بدائع الصنائع: كتاب الدعوى، فصل في بيان حكم الملك والحق الثابت في المحل، 8/509، ط: دار الكتب العلمية، بيروت)
"للمالك أن يتصرف في ملكه أي تصرف شاء."
(بدائع الصنائع: كتاب الدعوى، فصل في بيان حكم الملك والحق الثابت في المحل، 8/509، ط: دار الكتب العلمية، بيروت)
رد المحتار:
وهنا الوكيل إنما يستفيد التصرف من الموكل وقد أمره بالدفع إلى فلان فلا يملك الدفع إلى غيره كما لو أوصى لزيد بكذا ليس للوصي الدفع إلى غيره.
(رد المحتار، كتاب الزكاة، زكريا - 3/189)
(رد المحتار، كتاب الزكاة، زكريا - 3/189)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন