নাপাক বিছানায় ঘামে ভেজা কাপড় লাগলে শরয়ী হুকুম
প্রশ্নঃ ১৬৫৬৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার রাত্রে প্রায়ই স্বপ্নদোষ হয়, তো বীর্য অনেক সময় বিছানায় পড়ে শুকিয়ে যায়।পবিত্রতা অর্জনের পর, ওই বিছানায় ঘুমাতে আসলে, গরমের কারণে অনেক সময় লুঙ্গি ভিজে যায়।গরমের কারনে এই বিজা লুঙ্গি যদি ওই শুকনো নাপাকির উপর লাগে এতে কাপড় কি নাপাক হবে?
২২ আগস্ট, ২০২৬
Hafar Al Batin ৩৯৯২৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত ভাই!
কাপড়ে শরীর বা ঘামের কারণে হালকা ভেজা ভাব থাকার কারণে যদি তা শুকনো নাপাকির ওপর স্পর্শ করে, কিন্তু সেই নাপাকির কোনো আর্দ্রতা বা ভেজা অংশ কাপড়ে লেগে না আসে, অর্থাৎ কাপড়ে শুধু নিজের ঘাম বা পানির ভেজাভাব থাকে এবং নাপাকির কোনো চিহ্ন বা আর্দ্রতা কাপড়ে স্থানান্তরিত না হয়, তাহলে কাপড় নাপাক হবে না।
তবে ভেজা লুঙ্গি লাগার কারণে যদি শুকনো নাপাকি ভিজে বা গলে গিয়ে লুঙ্গিতে লেগে যায় এবং নাপাকির আর্দ্রতা, রং, গন্ধ বা কোনো কণা লুঙ্গিতে স্পষ্টভাবে স্থানান্তরিত হয়, তাহলে লুঙ্গির যতটুকু অংশে নাপাকি লেগেছে, ততটুকু অংশ নাপাক হবে।
সুতরাং শরীর বা পরিবেশের গরমে সামান্য ঘামে ভেজা লুঙ্গি শুকনো তোশক বা বিছানায় লাগলে তোশকের নাপাকি ভিজে লুঙ্গিতে উঠে আসার সম্ভাবনা কম থাকে। তাই কেবল সন্দেহের ভিত্তিতে কাপড় নাপাক মনে করার প্রয়োজন নেই। নাপাকি স্থানান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হলে তবেই তা নাপাক হিসেবে গণ্য হবে।
তথ্যসূত্র:
"ولا ينجس ثوب رطب بنشره على أرض نجسة" ببول أو سرقين لكونها "يابسة فتندت" الأرض "منه" أي من الثوب الرطب ولم يظهر أثرها فيه
حاشية الطحطاوي على مراقي الفلاح، ص 159
(كما لو وضع) الثوب حال كونه (رطبا على مطين بطين نجس جاف) بتشديد الفاء من جف؛ لأن الجفاف يجذب رطوبة الثوب فلا يتنجس
مجمع الأنهر في شرح ملتقى الأبحر، 1/64
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১