কালিমা খচিত পতাকার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৫২২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কালিমা লেখা সম্বলিত পতাকা লাগানোর বিধান কি? যেমনটি কিছুদিন আগে দেশে দেখা গিয়েছিলো। ফতুয়ার কিতাবের দলিল সহ উল্লেখ করলে উপকৃত হবো
১৮ আগস্ট, ২০২৬
Shunar Gaon
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সা. বিভিন্ন গাজওয়ায় (যুদ্ধে) পতাকা ব্যবহার করেছেন। সেগুলোর বৈশিষ্ট্য কেমন ছিল, তা একাধিক বর্ণনায় এসেছে। বৈশিষ্ট্যের বর্ণনার ক্ষেত্রে পতাকার রং এবং আকারের বিষয়টি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। তবে তাতে কালিমা লেখা ছিল কি না, এক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। যে বর্ণনাটি পাওয়া যায়, তার সনদের দুর্বলতা নিয়ে একাধিক ইমাম ও মুহাদ্দিস কথা বলেছেন।
কিন্তু পতাকায় কালিমা লেখা অবৈধ বা নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যদি কালিমা খচিত পতাকা ব্যবহার করা হয়, তাহলে এক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে, যেন কোনোভাবেই কালিমার অবমাননা না হয়। যেমন— টানানোর পর তা ছিঁড়ে পদদলিত হওয়ার সম্ভাবনা থাকা, অথবা ব্যবহার শেষে নোংরা স্থানে ফেলে দেওয়ার সম্ভাবনা থাকা ইত্যাদি।
আয়াতঃ
ذٰلِکَ ٭ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰہِ فَاِنَّہَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ
অর্থঃ এসব বিষয় স্মরণ রেখ। আর কেউ আল্লাহর ‘শাআইর’-কে সম্মান করলে এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হয়।
সূরাঃ আল হাজ্জ্ব - আয়াত নংঃ 32
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، وَهُوَ السَّالِحَانِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ حَيَّانَ، قَالَ سَمِعْتُ أَبَا مِجْلَزٍ، لاَحِقَ بْنَ حُمَيْدٍ يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَتْ رَايَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَوْدَاءَ وَلِوَاؤُهُ أَبْيَضَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ .
১৬৮৭। মুহাম্মাদ ইবনে রাফি‘ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পতাকা ছিল কাল বর্ণের আর তাঁর ছোট পতাকা (লিওয়া) ছিল সাদা। ইবনে মাজাহ ২৮১৮
জামে' তিরমিযী, হাদীস নংঃ ১৬৮১, আন্তর্জাতিক নং: ১৬৮১
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا أَبُو يَعْقُوبَ الثَّقَفِيُّ، حَدَّثَنِي يُونُسُ بْنُ عُبَيْدٍ، - رَجُلٌ مِنْ ثَقِيفٍ مَوْلَى مُحَمَّدِ بْنِ الْقَاسِمِ - قَالَ بَعَثَنِي مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ إِلَى الْبَرَاءِ بْنِ عَازِبٍ يَسْأَلُهُ عَنْ رَايَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كَانَتْ فَقَالَ كَانَتْ سَوْدَاءَ مُرَبَّعَةً مِنْ نَمِرَةٍ .
২৫৮৩. ইবরাহীম ইবনে মুসা আর রাযী ..... মুহাম্মাদ ইবনে কাসিমের খাদেম ইউনুস ইবনে উবাইদ বলেন, আমাকে মুহাম্মাদ ইবনে কাসিম একবার বারা’আ ইবনে আযিব (রাযিঃ) এর নিকট পাঠিয়েছিলেন, তাঁকে জিজ্ঞাসা করে জানার জন্য যে, রাসূলূল্লাহ্ (ﷺ) এর পতাকা কিরূপ ছিল। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁর পতাকা ছিল কালো চতুষ্কোণ বিশিষ্ট মোটা পশমী কাপড়ের সাদা ডোরাদার, যা চিতাবাঘের চামড়ার মত ডোরাদার মনে হতো।
সুনানে আবু দাউদ, হাদীস নংঃ ২৫৮৩, আন্তর্জাতিক নং: ২৫৯১
«المعجم الأوسط للطبراني» (1/ 77):
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ رِشْدِينَ قَالَ: نا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ أَبُو صَالِحٍ الْحَرَّانِيُّ قَالَ: نا حَيَّانُ بْنُ عُبَيْدِ اللَّهِ قَالَ: نا أَبُو مِجْلَزٍ لَاحِقُ بْنُ حُمَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «كَانَتْ رَايَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَوْدَاءَ وَلِوَاؤُهُ أَبْيَضُ، مَكْتُوبٌ عَلَيْهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ» . لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عَبَّاسٍ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ: حَيَّانُ بْنُ عُبَيْدِ اللَّهِ
ইবনে আব্বাস (রা.) বলেন:
"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়াহ (পতাকা) ছিল কালো রঙের এবং তাঁর লিয়ওয়া (পতাকা) ছিল সাদা রঙের। তাতে লেখা ছিল: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।"
(ইমাম তাবারানি বলেন) এই হাদিসটি ইবনে আব্বাস (রা.) থেকে এই সনদ ছাড়া অন্য কোনো সনদে বর্ণিত হয়নি। হাইয়ান ইবনে উবাইদুল্লাহ এটি বর্ণনায় একক হয়েছেন (অর্থাৎ তিনি ছাড়া আর কেউ এই সনদে হাদিসটি বর্ণনা করেননি)।
আল-মুজামুল আওসাত লিত-তাবারানি (১/৭৭)
«حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (1/ 179):
«(قَوْلُهُ: يُحَرَّرُ) أَقُولُ: فِي فَتْحِ الْقَدِيرِ: وَتُكْرَهُ كِتَابَةُ الْقُرْآنِ وَأَسْمَاءُ اللَّهِ تَعَالَى عَلَى الدَّرَاهِمِ وَالْمَحَارِيبِ وَالْجُدْرَانِ وَمَا يُفْرَشُ. اهـ. وَاَللَّهُ تَعَالَى أَعْلَمُ.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১