চুড়ি ঝনঝন আওয়াজে কোনো নিষেধাজ্ঞা আছে
প্রশ্নঃ ১৬৫০৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরে মহিলাদের সামনে একাধিক কাচের চুড়ি অথবা শুধু হাসব্যান্ডের সামনে একাধিক কাচের চুড়ি পড়া যাবে? যেহেতু একাধিক চুড়ি ঝনঝন আওয়াজ করে।
১৭ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একাধিক কাঁচের চুড়ি পরা এবং তার ঝনঝন আওয়াজ হওয়াতে কোনো বিধি-নিষেধ নেই। ঘরে শুধু নারী বা মাহরাম পুরুষ থাকলে চুড়ি পরা এবং তার স্বাভাবিক শব্দ হওয়াতে কোনো সমস্যা নেই।
যদি ঘরে কোনো পরপুরুষ থাকে, তবে এমনভাবে চলাফেরা করা উচিত যেন চুড়ির শব্দ তাদের আকৃষ্ট না করে। আর ঘরের বাইরে যাওয়ার সময় চুড়ির শব্দ যেন পরপুরুষ না শুনতে পায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
আল্লাহ বলেন, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদবিক্ষেপ না করে (অর্থাৎ এমনভাবে না হাঁটে যাতে অলঙ্কারের শব্দ হয়)। (সূরা আন-নূর, আয়াত: ৩১)
মূল বিষয়, ঘরের ভেতর স্বামী ও আপনজনদের সামনে আপনি যত খুশি চুড়ি পরতে পারেন, এতে কোনো গুনাহ নেই। তবে পরপুরুষের সামনে এর আওয়াজ প্রকাশ করা থেকে বিরত থাকাই পর্দার দাবি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১