স্বল্প ভাড়া দিয়ে বন্ধকের জমি ভোগ করার বিধান
প্রশ্নঃ ১৭২৮৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি উনিশ শতাংশ জমি বন্ধক নিয়েছি দেড় লাখ টাকা দিয়ে এখন আমি তার জমি বছরে ভাড়া হিসেবে দুই হাজার টাকা দিলে কি এই জমি কি সুদ হিসেবে গণ্য হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের দৃষ্টিতে বন্ধক রাখা হয় শুধুমাত্র ঋণের নিশ্চয়তা ও আমানত হিসেবে, তা থেকে লাভবান হওয়ার জন্য নয়। ঋণদাতা বন্ধকী জমি চাষাবাদ করে বা নিজে ভোগ করতে পারে না। দেড় লাখ টাকা ঋণের বিনিময়ে ১৯ শতাংশ জমি বন্ধক রেখে প্রতি বছর মাত্র দুই হাজার টাকা ভাড়া দিয়ে জমিটি ভোগ করা সুদের অন্তর্ভুক্ত। কারণ, ঋণদাতার কাছে জমিটি থাকার কারণে এবং ঋণ পরিশোধের বিনিময়ে জমিটি বাজারের স্বাভাবিক ভাড়ার চেয়ে অবিশ্বাস্য কম মূল্যে ভাড়া দেওয়া হয়েছে। এটি বাহ্যিকভাবে ইজারা বা ভাড়ার নাম দেওয়া হলেও বাস্তবে ঋণের কারণে অতিরিক্ত সুবিধা ভোগ করা, যা সরাসরি হিলা-বাহানা ও সুদের রূপ।
শরীয়তের মূলনীতি হলো: «كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا فَهُوَ رِبًا» অর্থাৎ যে ঋণ কোনো প্রকার মুনাফা বা সুবিধা টেনে আনে, তাই সুদ। তাই এভাবে ভোগ করা জায়েজ হবে না।
যদি জমিটি ভোগ করতেই চান, তাহলে ঋণ এবং বন্ধকের চুক্তি সম্পূর্ণ বাতিল করতে হবে। জমি মালিকের সাথে সাধারণ ভাড়ার চুক্তি করতে হবে, যেখানে এলাকার প্রচলিত বাজারদরে জমি ভাড়া নেওয়া হবে।
السنن الكبرى للبيهقي (5/ 573)
عن فضالة بن عبيد صاحب النبي صلى الله عليه وسلم أنه قال: " كل قرض جر منفعة فهو وجه من وجوه الربا "
الهداية في شرح بداية المبتدي (4/ 415)
"وليس للمرتهن أن ينتفع بالرهن لا باستخدام، ولا بسكنى ولا لبس، إلا أن يأذن له المالك"؛ لأن له حق الحبس دون الانتفاع "وليس له أن يبيع إلا بتسليط من الراهن، وليس له أن يؤاجر ويعير"؛ لأنه ليس له ولاية الانتفاع بنفسه فلا يملك تسليط غيره عليه، فإن فعل كان متعديا،
امداد الفتاوى 3/172
سوال: عمرو نے بکر سے سود روپے قرض لئے اور کچھ زمین عمر و نفع بوجہ قرض نے بکر کو پانچ سال کے واسطے اس شرط پر دیدی کہ اس کی پیداواری پانچ سال تک تجھ لئے جاؤ، پھر بعد پانچ سال کے میری زمین دیکھ جیو، اور اس زمین کی پیداوار پانچ سال کی سود پیسے سے زیادہ ہوتی ہے تو ایسا لین دین جائز ہے یا نہیں؟
الجواب: ظاہر تو یہی ہے کہ یہ رعایت جو عمر و نے بکر کی کی ہے بوجہ قرض کے کہ ہے اس لئے یہ حرام اور سود ہے،
آپ کے مسائل اور ان کا حل 6/169
ج.... رہن رکھی ہوئی چیز کا مالک رہن رکھنے والا ہے اور اس کے منافع اور پیداوار بھی اسی کی ملکیت ہے। جس شخص کے پاس یہ چیز رہن رکھی گئی ہے نہ وہ رہن کی چیز کا مالک ہے اور نہ اس کی پیداوار کا، بلکہ یہ ساری چیزیں اس کے پاس امانت ہیں। جب مالک قرض کی رقم ادا کرے گا، یہ ساری چیزیں اس سے وصول کرلے گا। مر تہن کا رہن کے منافع اور اس کی پیداوار کا کھانا سود ہے، جو شرعاً حرام ہے।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন