নিজেকে ‘মুসলিম নই’ বলে কসম করার বিধান
প্রশ্নঃ ১৬৪৩৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম! আমি একজনকে বললাম— “আমি যদি কারো অকল্যাণ কামনা করি তাহলে আমি মুসলিম নই।” আমার জানার বিষয় হলো, এতে কসম হবে কিনা? আর বেখেয়ালে কারো অকল্যাণ কামনা করেও যদি ফেলি আমার গুনাহ হবে কি-না? এক্ষেত্রে আমার করণীয় কী?
১২ আগস্ট, ২০২৬
লোহাগাড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নোক্ত কথাটি কসম হিসেবেই গণ্য হবে। এবং যদি কখনো কারো অকল্যাণ কামণা করেন তাহলে কসম ভঙ্গ হওয়ার কাফফারা দিতে হবে। কেননা রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
" مَنْ حَلَفَ فَقَالَ إِنِّي بَرِيءٌ مِنَ الإِسْلاَمِ فَإِنْ كَانَ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَإِنْ كَانَ صَادِقًا فَلَنْ يَرْجِعَ إِلَى الإِسْلاَمِ سَالِمًا " .
যে ব্যক্তি শপথ করে এবং এরূপ বলে যে, (যদি এটা না হয়, তবে) আমি ইসলাম হতে খারিজ হয়ে যাব। যদি সে মিথ্যা ভাবেও এরূপ বলে, তবু ঐরূপ হবে, যেরূপ সে বলেছে। আর যদি সে তার কসমে সত্যবাদী হয়, তবে সে নিরাপদে ইসলামের মাঝে ফিরে আসতে পারবে না। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৩২৪২)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/17589
قال صاحب الہدایۃ : لوقال إن فعلت کذا فہو یہودي أو نصراني أو کافر یکون یمینا، فإذا فعلہ لزمہ کفارۃ یمین ،قیاسا علی تحریم المباحۃ ،فإنہ یمین بالنص …إن کان فی اعتقادہ أنہ یکفر فیکفر فیہا بفعلہ؛ لأنہ رضی بالکفر حیث أقدم علی الفعل الذی علق علیہ کفرہ وہو یعتقد أنہ یکفر إذا فعلہ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১