নফল বা সাধারণ দান যে কেউ ভোগ করতে পারে আর ওয়াজিব দান শুধুমাত্র গরিবের হক
প্রশ্নঃ ১৪৯৪২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবা তার কোনো এক বিপদ থেকে উদ্ধার এর দরুন, গ্রামের বাড়িতে মিলাদ দোয়ার আয়োজন করেছে, এখন সেই আয়োজনের জন্য রান্না করা গোস্ত পরবর্তী তে শহরের বাসায়ও নিয়ে আসছে। এখন আমার প্রশ্ন হলো, সেই গোস্ত খাওয়া বৈধ হবে কিনা?
২৫ এপ্রিল, ২০২৬
Narayanganj, Dhaka, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৌলিক কথা :
১. মান্নত, কাফফারা ইত্যাদি ওয়াজিব দান-সদাকা না হয়ে, সাধারণ দান বা মেহমানদারী হলে তা যে কেউ খেতে পারে।
২. আর মান্নতসহ যে কোন ওয়াজিব দান-সদাকা শুধুমাত্র গরিব-মিসকীনের হক।
৩. মান্নতকারী এবং তার পরিবারসহ ধনি কোন ব্যক্তি মান্নত বা যে কোন ওয়াজিব দান-সদাকা ভোগ করতে পারে না।
সুতরাং আপনার বাবার প্রশ্নোক্ত আয়োজন যদি মান্নতের ভিত্তিতে না হয়, বরং শুধুমাত্র বিপদ থেকে উদ্ধারের শুকরিয়া আদায়ের জন্য খুশি হয়ে মানুষকে মেহমানদারী করানোর জন্য হয়ে থাকে, তাহলে এ আয়োজনের খাবার আপনার বাবা ও তার পরিবারসহ ধনি গরিব সকলেই খেতে পারবে। সে হিসেবে আপনার বাবা ও তার পরিবার এ আয়োজনের রান্না করা গোশত-খাবার শহরের বাসায় এনেও খেতে কোন অসুবিধা নেই।
পক্ষান্তরে যদি উক্ত খাবারের আয়োজন মান্নতের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে তা শুধুমাত্র গরিব-মিসকীনের হক। অর্থাৎ মান্নত আদায়ের উদ্দেশ্যে রান্না করা খাবার শুধুমাত্র গরিব মিসকীনরাই খেতে পারবে, আপনার বাবা (মান্নতকারী) ও তার পরিবারসহ কোন ধনি ব্যক্তি তা খেতে পারবে না। খেয়ে থাকলে সে পরিমাণ পুনরায় দান করতে হবে।
-সহীহ বুখারী, হাদীস নং ২৩২; বাদায়েউস সানায়ে : ৫/৮০, ২/২২৬; রদ্দুল মুহতার : ৯/৪৭৩; আহকামুল কুরআন জাসসাস : ৩/৩১১
المستندات الشرعية
صحيح البخاري (رقم الحديث : 232) (1)
عن ابن عمر، رضي الله عنهما: " لا يؤكل من جزاء الصيد، والنذر، ويؤكل مما سوى ذلك وقال عطاء: «يأكل ويطعم من المتعة»
بدائع الصنائع في ترتيب الشرائع (5/80) (2)
أن الدماء أنواع ثلاثة : نوع يجوز لصاحبه أن يأكل منه بالإجماع، ونوع لا يجوز له أن يأكل منه بالإجماع، ونوع اختلف فيه...... والثاني دم الإحصار وجزاء الصيد ودم الكفارة الواجبة بسبب الجناية على الإحرام كحلق الرأس ولبس المخيط والجماع بعد الوقوف بعرفة وغير ذلك من الجنايات، ودم النذر بالذبح
الدر المختار مع رد المحتار (9/473) سعيد (3)
(قوله ويأكل من لحم الأضحية إلخ) هذا في الأضحية الواجبة والسنة سواء إذا لم تكن واجبة بالنذر، وإن وجبت به فلا يأكل منها شيئا ولا يطعم غنيا سواء كان الناذر غنيا أو فقيرا
(4) بدائع الصنائع في ترتيب الشرائع : (2/226)
ونوع لا يجوز له أن يأكل منه وهو دم النذر والكفارات وهدي الإحصار وهدي التطوع إذا لم يبلغ محله؛ لأن الدم في النوع الأول دم شكر فكان نسكا فكان له أن يأكل منه، ودم النذر دم صدقة وكذا دم الكفارة في معناه؛ لأنه وجب تكفير الذنب.
(5) أحكام القرآن للجصاص: (3/311)
«وقوله: {وَلْيُوفُوا نُذُورَهُمْ} قَالَ ابْنُ عَبَّاسٍ نَحْرُ مَا نَذَرُوا مِنْ الْبُدْنِ". وَقَالَ مُجَاهِدٌ: "كُلُّ مَا نُذِرَ فِي الْحَجِّ". قَالَ أَبُو بَكْرٍ: إنْ كَانَ التَّأْوِيلُ نَحْرَ الْبُدْنِ الْمَنْذُورَةِ فَإِنَّ قَوْله تَعَالَى: {عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا} لَمْ يُرِدْ بِهِ مَا نُذِرَ نَحْرُهُ مِنْ الْبُدْنِ وَالْهَدَايَا; لِأَنَّهُ لَوْ كَانَ مُرَادًا لَمَا ذَكَرَهُ بَعْدَ ذِكْرِهِ الذَّبْحَ بَهِيمَةِ الْأَنْعَامِ وَأَمْرِهِ إيَّانَا بِالْأَكْلِ مِنْهَا، فَيَكُونُ قَوْلُهُ: {عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا} فِي غَيْرِ الْمَنْذُورِ بِهِ وَهُوَ دَمُ التَّطَوُّعِ وَالتَّمَتُّعِ وَالْقِرَانِ. وَيَدُلُّ عَلَى أَنَّهُ لَمْ يُرِدْ الْهَدْيَ الْمَنْذُورَ أَنَّ دَمَ النَّذْرِ لَا يُؤْكَلُ مِنْهُ وَقَدْ أَمَرَ اللَّهُ تَعَالَى بِالْأَكْلِ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ الْمَذْكُورِ فِي الْآيَةِ، فَدَلَّ عَلَى أَنَّهُ لَمْ يُرِدْ النَّذْرَ، وَاسْتَأْنَفَ ذِكْرَ النَّذْرِ وَأَفَادَ بِهِ مَعَانٍ: أَحَدُهَا: أَنَّهُ لَا يُؤْكَلُ مِنْهُ،»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১