সাদাকার অর্থ দিয়ে অনুষ্ঠানের নিবন্ধন ফি প্রদান
প্রশ্নঃ ১৭০৭৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাদাকার টাকা দিয়ে কোন অনুষ্ঠানের নিবন্ধন ফি দেওয়া , এবং উক্ত অনুষ্ঠান থেকে কোন উপহার গ্রহণ করা জায়েজ আছে? কি না । বিস্তারিত জানাবেন। জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাত ও ওয়াজিব সদকা আদায় হওয়ার জন্য মূল শর্ত হলো তামলিক অর্থাৎ উপযুক্ত কোনো দরিদ্র ও অভাবী মুসলমানকে ওই টাকার পূর্ণ মালিক বানিয়ে দেওয়া। কোনো অনুষ্ঠানের নিবন্ধন ফি দিলে সেখানে তামলিক বা কোনো দরিদ্রকে সরাসরি মালিক বানিয়ে দেওয়ার শর্ত পূরণ হয় না, বরং তা অনুষ্ঠানের আয়োজক বা কর্তৃপক্ষের ফান্ডে সেবা বাবদ জমা হয়।
তাই যাকাত বা ওয়াজিব সাদাকার টাকা দিয়ে কোনো অনুষ্ঠানের নিবন্ধন ফি দেওয়া জায়েজ নেই। এতে যাকাত আদায় হবে না। তবে যাকাত গ্রহণের উপযুক্ত (দরিদ্র) ব্যক্তির অনুমতি সাপেক্ষে তার পক্ষ হয়ে ভর্তি ফি, অনুষ্ঠানের নিবন্ধন ফি ইত্যাদি পরিশোধ করলে যাকাত আদায় হয়ে যাবে। সবচেয়ে ভালো হয়, ওই ব্যাক্তির হাতে যাকাতের অর্থ দিয়ে দেওয়া। টাকা হাতে পেয়ে সে ওই টাকা দিয়ে ভর্তি ফি, অনুষ্ঠানের নিবন্ধন ফি ইত্যাদি পরিশোধ করবে।
নফল সাদাকার পরিধি কিছুটা ব্যাপক। যদি কেউ নিজের সাধারণ বা নফল সাদাকার টাকা দিয়ে কোনো দ্বীনি বা কল্যাণকর অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি প্রদান করেন, তবে তা জায়েজ হবে। তবে অনুষ্ঠানটি যদি স্রেফ বিনোদনমূলক বা অসামাজিক কাজ সম্পর্কিত হয়, তবে সেই ক্ষেত্রে সাদাকার অর্থ ব্যয় করা উচিত নয়।
নফল বা সাধারণ সাদাকার টাকা দিয়ে ভালো কোনো অনুষ্ঠানের নিবন্ধন ফি দেওয়া এবং সেখান থেকে উপহার গ্রহণ করা বৈধ।
بدائع الصنائع:
"لا يجوز صرف الزكاة إلى الغني لا يجوز صرف جميع الصدقات المفروضة والواجبة إليه ... وأما صدقة التطوع فيجوز صرفها إلى الغني؛ لأنها تجري مجرى الهبة."
(كتاب الزكاة، فصل الذي يرجع إلى المؤدى إليه، ج: 2، ص: 47، ط: دار الكتب العلمية)
فتاوى هندية:
(الباب الثاني عشر في الصدقة). الصدقة بمنزلة الهبة في المشاع وغير المشاع وحاجتها إلى القبض، إلا أنه لا رجوع في الصدقة إذا تمت ويستوي إن تصدق على غني أو فقير في أنه لا رجوع فيها ومن أصحابنا رحمهم الله تعالى من يقول الصدقة على الغني والهبة سواء، كذا في المحيط.
(كتاب الهبة، ج: 4، ص: 406، ط: دار الفكر)
منحة السلوك في شرح تحفة الملوك
«قوله: (ولا يبنى منها) أي من الزكاة (مسجد) لأن التمليك شرط فيها، فلم يوجد، وكذا لا يبنى منها القناطر والسقايات وإصلاح الطرقات وكري الأنهار والحج والجهاد، وكل ما لا تمليك فيه.»
منحة السلوك في شرح تحفة الملوك (ص242):
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন