মহিলার ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা শোয়ার হুকুম
প্রশ্নঃ ১৬৩৫৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন মহিলার বিছানায় নন মহরম পুরুষ ঘুমাতে বা বসতে পারবে?
৬ আগস্ট, ২০২৬
কোটালীপাড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী, কোনো মহিলার ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষ বসা বা ঘুমানোর ব্যপারে শরঈ ভাবে কোন নিষেধাজ্ঞা নেই। বরং তা ব্যবহার করা জায়েয।
তবে প্রয়োজন ছাড়া কোনো নন-মাহরাম পুরুষকে মহিলার একান্ত ব্যক্তিগত বিছানা ব্যবহার করতে দেওয়া থেকে বিরত থাকাই কাম্য। এতে পর্দা ও শালীনতা বজায় থাকে এবং অপ্রয়োজনীয় কু-ধারণা, ফিতনা বা স্বামী-স্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে অনুচিত কল্পনার সুযোগও কমে যায়।
আল্লাহ তাআলা বলেন,
وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
“তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল এবং নিকৃষ্ট পথ।” (সূরা আল-ইসরা: ৩২)
এখানে শুধু ব্যভিচার থেকে নয়, ব্যভিচারের দিকে নিয়ে যেতে পারে এমন পথ ও পরিবেশ থেকেও বেঁচে থাকার নির্দেশ রয়েছে।
* ব্যক্তিগত বিছানা ব্যবহার না করাই কেন উত্তম?
যদিও শুধু মহিলার ব্যবহৃত বিছানা হওয়ার কারণে তা নন-মাহরাম পুরুষের জন্য ব্যবহার করা হারাম হয়ে যায় না, তবুও একজন মহিলার একান্ত ব্যক্তিগত বিছানা তার স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পৃক্ত। কোনো নন-মাহরাম পুরুষ সেখানে শোয়া বা বসার ফলে শয়তান তার মনে,
ওই নারী সম্পর্কে অপ্রয়োজনীয় বাজে চিন্তা বা কল্পনা সৃষ্টি করতে পারে;
এমনকি স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্ত সম্পর্কে কল্পনা করার সুযোগ তৈরি করতে পারে;
এতে অন্তরে কু-চিন্তা ও ফিতনার দরজা খুলে যেতে পারে;
এ কারণেই শরীয়তের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো কোন বিষয় বৈধ হলেও তা যদি ফিতনা ও গুনাহের দিকে নিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা সৃষ্টি করে, তা থেকে সতর্ক থাকা জরুরি।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ فَقَدِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ
“যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকে, সে তার দ্বীন ও সম্মানকে নিরাপদ রাখে।” (সহীহ বুখারী: ৫২)
* তবে একটি বিষয় মনে রাখা জরুরি
শুধু কোনো মহিলা ব্যবহার করেছেন এ কারণে বিছানাটি নন-মাহরামের জন্য হারাম হয়ে যায় না। যেমন অতিথির প্রয়োজনে অন্য কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকলে উক্ত বিছানায় বসা বা ঘুমানোকে যেতে পারে।
তবে অপ্রয়োজনে নন-মাহরাম পুরুষকে কোনো মহিলার একান্ত ব্যক্তিগত বিছানা ব্যবহার করতে না দেওয়াই উত্তম ও অধিক শালীন। বিশেষ করে যদি স্বামী-স্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে কল্পনা বা ফিতনার আশঙ্কা থাকে, তাহলে এমন পরিস্থিতি এড়িয়ে চলা জরুরি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১