স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দত ও শোক পালনের নিয়ম
প্রশ্নঃ ১৬৩২১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিধবা নারীর শোক পালনের নিয়ম জানতে চাই।
২৯ জুলাই, ২০২৬
জৈন্তাপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই\বোন, শোক বলতে মাতম করা, দুঃখ প্রকাশ করা ইত্যাদি বিভিন্ন অর্থ বোঝানো হয়। তবে শরীয়তের দৃষ্টিতে কারও মৃত্যুর কারণে স্বাভাবিকভাবে দুঃখ বা শোক প্রকাশ করা জায়েয; কিন্তু বিলাপ, মাতম ইত্যাদি করা জায়েয নয়।
* শোক পালনের বিস্তারিত বিধান হলো: কোনো আত্মীয়ের মৃত্যুর পর তিন দিন পর্যন্ত শোক পালন করা জায়েয, এর বেশি নয়। তবে বিধবা নারীর জন্য স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন শোক পালন করা ওয়াজিব। আর যদি বিধবা গর্ভবতী হন, তাহলে সন্তান জন্মগ্রহণ করা পর্যন্ত শোক পালন করা ওয়াজিব।
* শোক পালনের সময় বিধবা নারীর জন্য প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া, সাজসজ্জা করা এবং সুগন্ধি ব্যবহার করা জায়েয নয়।
* শোক দুই প্রকার:
(১) ওয়াজিব শোক:
এটি শুধুমাত্র স্বামীর মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। প্রত্যেক বুদ্ধিসম্পন্ন, প্রাপ্তবয়স্ক, মুসলিম নারী, যার স্বামী মারা যায়, তার ওপর চার মাস দশ দিন ইদ্দতকাল শোক পালন করা ওয়াজিব।
এছাড়া যে নারীকে তার স্বামী তালাকে দিয়েছে, অথবা স্বামীর অক্ষমতা ইত্যাদি কারণে কাজী তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন, তাদের ওপরও ইদ্দত চলাকালে শোক পালন করা ওয়াজিব।
(২) জায়েয শোক:
এটি কেবল স্বামীর জন্য নয়; বরং স্বামী ছাড়া অন্য কোনো নিকটাত্মীয় যেমন পিতা, সন্তান, ভাই ইত্যাদির মৃত্যুর পর সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করা জায়েয।
(الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3 / 533):)
"(قوله: ويباح الحداد إلخ) أي حديث الصحيح: «لايحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد فوق ثلاث إلا على زوجها فإنها تحد أربعة أشهر وعشرًا» فدل على حمله في الثلاث دون ما فوقها."
(الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3 / 531):)
"(بترك الزينة) بحلي أو حرير، أو امتشاط بضيق الأسنان (والطيب) وإن لم يكن لها كسب إلا فيه (والدهن) ولو بلا طيب كزيت خالص (والكحل والحناء ولبس المعصفر والمزعفر) ومصبوغ بمغرة، أو ورس (إلا بعذر)."
(صحیح البخاری -5334 (۸۰۳/۲) باب تحدا لمتوفی عنھا زوجھا اربعۃ اشھر وعشرا)
عن زينب بنت أبي سلمة أنها أخبرته هذه الأحاديث الثلاثة قالت زينب دخلت على أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم حين توفي أبوها أبو سفيان بن حرب فدعت أم حبيبة بطيب فيه صفرة خلوق أو غيره فدهنت منه جارية ثم مست بعارضيها ثم قالت والله ما لي بالطيب من حاجة غير أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على ميت فوق ثلاث ليال إلا على زوج أربعة أشهر وعشرا ۔
(الھندیۃ (۵۳۳/۱) کتاب الطلاق الباب الرابع عشر فی الحداد)
على المبتوتة والمتوفى عنها زوجها إذا كانت بالغة مسلمة الحداد في عدتها كذا في الكافي والحداد الاجتناب عن الطيب والدهن والكحل والحناء والخضاب ولبس المطيب والمعصفر والثوب الأحمر وما صبغ بزعفران إلا إن كان غسيلا لا ينفض ولبس القصب والخز والحرير ولبس الحلي والتزين والامتشاط كذا في التتارخانية قال شمس الأئمة المراد من الثياب المذكورة ما كان جديدا منها تقع به الزينة أما إذا كان خلقا لا تقع به الزينة فلا بأس به كذا في المحيط إن امتشطت بالطرف الذي أسنانه منفرجة لا بأس به وإنما يكره الامتشاط بالطرف الآخر لأن ذلك يكون للزينة كذا في فتاوى قاضي خان وإنما يلزمها الاجتناب في حالة الاختيار أما في حالة الاضطرار فلا بأس بها۔۔۔ ولا يجب الحداد على الصغيرة والمجنونة الكبيرة والكتابية والمعتدة من نكاح فاسد والمطلقة طلاقا رجعيا وهذا عندنا كذا في البدائع ۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১