তালাকে বায়েনের পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার বিধান
প্রশ্নঃ ১৬০৬২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কোর্টের মাধ্যমে, কাগজে লেখা নেই যে কয় তালাক দেয়া হয়েছে, কাগজে লেখা আছে- উপরিউক্ত কারণে আমার স্ত্রী তানিয়া কে তালাকে বাইন (আহসান) দিলাম এবং নফস মুক্ত করলাম। এখন স্বামী যদি চায় এই স্ত্রীকে ফিরিয়ে আনাতে পারবে?এর হুকুম কি?
১০ জুলাই, ২০২৬
বাকেরগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত সুরতে এক তালাকে বায়েন সংঘটিত হবে।
অতএব, যদি এর আগে বা পরে স্ত্রীকে আর কোনো তালাক দিয়ে না থাকে, তাহলে তালাকে বায়েন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যাবে।
তবে ইদ্দতের মধ্যে অথবা ইদ্দত শেষ হওয়ার পর, উভয় পক্ষের সম্মতিতে নতুন মোহর ও নতুন বিবাহের মাধ্যমে পুনরায় বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া বৈধ হবে।
(مجمع الانہر فی شرح ملتقی الابحر: كتاب الطلاق،باب إيقاع الطلاق،406/1،ط:دار إحياء التراث العربي)
"(والصريح يلحق) الطلاق (الصريح) سواء كان صريحا بائنا مثل أن يقال للمدخول بها أنت طالق بائن وطالق، أو طالق بائن أو صريحا غير بائن مثل أن يقال أنت طالق وطالق وهي في العدة تطلق ثنتين لتعذر جعله إخبارا لتعينه إنشاء شرعا، وكذا لا يصدق لو قال أردت الإخبار (و) يلحق الصريح (البائن) يعني إذا أبانها، أو خالعها على مال، ثم قال لها أنت طالق، أو هذه طالق في العدة يقع عندنا؛ لحديث الخدري مسندا «المختلعة يلحقها صريح الطلاق ما دامت في العدة»."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১